শুক্রবার রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বন্টন হওয়ার কথা। কোন নেতাকে কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে, তা ঠিক করতেই এ দিন সকালে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৈঠক শেষে হাসিমুখে বিজেপির সদর দপ্তর থেকে বেরতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রাতেই তিনি ফিরে আসছেন কলকাতায়। তারপরই দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
এই বিষয়ে আরও খবর
নয়া দিল্লির ৬-এ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দপ্তরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও বাংলার বিজেপি পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে বৈঠকে বসেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু। আড়াই ঘণ্টারও বেশি সময়ের বৈঠকের শেষে হাসি মুখে বেরিয়ে যান তিনি। সব কিছু ঠিক থাকলে ফিরে এসে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার দায়িত্ব বন্টনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন বলেই খবর।
উল্লেখ্য, ৯ মে, রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বাংলায় গেরুয়া শিবিরের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবেশ শপথ নেন শুভেন্দু অধিকারী। সঙ্গে অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ-সহ মোট ৬ জন পশথ নেন। তারপর থেকে তাঁরাই বিভিন্ন দপ্তর সামলাচ্ছেন। সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পান শুভেন্দু। মুখ্যমন্ত্রী-সহ এখন মন্ত্রিসভার মোট সদস্য ৪১। তাঁদের মধ্যে ১৯ জন ক্যাবিনেট মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। অগ্নিমিত্রা, দিলীপ, ক্ষুদিরাম, অশোক কীর্তনীয়ারা প্রথম দিন দায়িত্ব পেয়েছিলেন। তবে নতুন ৩৫ জন এখনও কোনও দপ্তরের দায়িত্ব পাননি। বুধবার ক্যাবিনেট বৈঠকে তাঁদের দপ্তর বন্টনের কথা থাকলেও তা হয়নি। সেই কাজ শেষ করতেই আজ, শুক্রবার দিল্লিতে যান মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী



