CNG Price Hike

পেট্রল-ডিজেলের পর সিএনজি, ১১ দিনে চতুর্থবার বাড়ল গ্যাসের দাম, বাড়ছে আমজনতার ভোগান্তি

পেট্রল-ডিজেলের পর এবার সিএনজি। গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে সিএনজি গ্যাসের দাম। গত ১১ দিনে এই নিয়ে চতুর্থবার সিএনজির দাম বেড়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১২:১২

options
link
পেট্রল-ডিজেলের পর সিএনজি, ১১ দিনে চতুর্থবার বাড়ল গ্যাসের দাম, বাড়ছে আমজনতার ভোগান্তি

পেট্রল-ডিজেলের পর এবার সিএনজি। গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে সিএনজি গ্যাসের দাম (CNG Price Hike)। মঙ্গলবার ফের কেজিপ্রতি ২ টাকা করে গ্যাসের দাম বাড়ল। এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। গত ১১ দিনে এই নিয়ে চতুর্থবার সিএনজির দাম বেড়েছে। মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি সিএনজির দাম বেড়েছে ১১টাকা। ফলে অটোভাড়া হুহু করে বাড়বে বলেই আশঙ্কা আমজনতার।

Advertisement

মঙ্গলবার দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা করে বেড়েছে। রাজধানীতে প্রতি কেজি সিএনজির মূল্য এখন ৮৩.০৯ টাকা। কলকাতায় এদিন সিএনজির মূল্য বাড়েনি। তা সত্ত্বেও কলকাতায় প্রতি কেজি সিএনজির মূল্য ৯৩.৫০ টাকা। উল্লেখ্য, গত রবিবার কেজিপ্রতি সিএনজির দাম ১টাকা করে বেড়েছিল। তার আগে শুক্রবারও একটাকা করে বাড়ানো হয় সিএনজির দাম। গত ১৫ মে একলাফে তিনটাকা করে প্রতি কেজিতে দাম বেড়েছিল কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের। মূলত অটো এবং ছোট গাড়িতে এই গ্যাস ব্যবহৃত হয়। সিএনজির লাগাতার মূল্যবৃদ্ধিতে অটো এবং ক্যাবের ভাড়া লাফিয়ে বাড়বে বলেই আশঙ্কা।

Advertisement

উল্লেখ্য, সোমবারই একলাফে অনেকখানি বেড়েছিল পেট্রল এবং ডিজেলের দাম। বঙ্গে ভোটপর্বে মেটার পর গত ১৫ মে দেশে একধাক্কায় প্রায় ৩ টাকা প্রতি লিটার বেড়েছিল পেট্রলের দাম। এরপর ১৯ মে আরও ৯০ পয়সা করে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। ২৩ মে শনিবার ফের ৮৭ পয়সা দাম বাড়ানো হয় পেট্রলের। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরও প্রায় ৩ টাকা বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। যার জেরে কলকাতায় পেট্রলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। এবং লিটার পিছু ডিজেল হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা।

Advertisement

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এখানেই শেষ নয়। ভারতে জ্বালানি তেলের দাম কমা দূর, বাড়ার সম্ভাবনা প্রবল। একধাপে নয়, দফায় দফায় বাড়ানো হতে পারে তেলের দাম। সলে যুদ্ধের পর থেকেই বিভিন্ন দেশে দাম বেড়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সেই দামে লাগাম টেনে রাখা হয়েছিল। নির্বাচন মিটতে ধীরে ধীরে দাম বাড়ানোর পর্ব শুরু করেছে কেন্দ্র। সূত্রের খবর, যুদ্ধের জেরে সরবরাহে টান এবং তারপরের লোকসান-সমস্ত কিছু সামাল দিতে লিটারপিছু জ্বালানির দাম অন্তত ৩৩ টাকা করে বাড়াতে চায় তেল বিক্রয়কারী সংস্থাগুলি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.