সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মজুমদার গেট৷ গুজরাটের জুনাগড়ের এই ব্যস্ত এলাকাতেই দিনের বেশিরভাগ সময়টা কাটে মনসুখভাইয়ের৷ শখে নয় পেশার তাগিদে৷ পেশা কী? নিত্যযাত্রীদের জুতো পালিশ করা, প্রয়োজনে জুতো সারিয়ে দেওয়া৷ এভাবেই কোনওমতে চলে যাচ্ছিল জীবন৷ আচমকা যেন বজ্রাঘাতের মতো এল আয়কর দপ্তরের নোটিস৷ অভিযোগ, বেআইনিভাবে ১০ লক্ষ টাকার লেনদেন হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে৷ এর সদুত্তর দিতে বলা হয়েছে মনসুখভাইকে৷ যদি তা তিনি না করতে পারেন, তাহলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে তাঁর বিরুদ্ধে৷
[নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন?]
জুতো পালিশ ও সারাই করে দিনের শেষে কোনওমতে ১০০ টাকা মতো জোটে৷ কোনও কোনও দিন তাও জোটে না৷ সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা অতি বড় স্বপ্নেও ভাবতে পারেন না বলে জানান মনসুখভাই৷ কোথা থেকে, কেমন করে তাঁর নামে এই অ্যাকাউন্ট উদয় হল? কেমন করেই বা তাতে এত টাকার লেনদেন হল? তা এখনও বুঝে উঠতে পারছেন না তিনি৷ এমনকী, আয়কর কী বস্তু সেই সম্পর্কেও কোনও ধারণা নেই তাঁর৷
[‘রাজপুত নয়, যোধাবাঈ ছিলেন পর্তুগিজ মহিলা’]
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই মনসুখভাইয়ের নামে এই অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে৷ অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া এবং দেওয়া তারপর থেকেই শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই সারা দেশে কালো টাকার কারবারিদের মাথায় হাত পড়েছিল৷ বেআইনি নগদ টাকা বদলের জন্য অনেকেই অনেক পথ অবলম্বন করেছেন৷ তেমনই কোনও বেআইনি কাজ এক্ষেত্রে হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে৷ তবে মনসুখভাইয়ের মাথায় এখন একটাই চিন্তা৷ আয়কর দপ্তরের এই নোটিশের উত্তরে তিনি কী বলবেন?
[‘৫০০ টাকা দেয়নি ইয়াহিয়া, অর্ধেক দেশ দিয়ে ঋণ মেটাচ্ছে পাকিস্তান’]
[ফের প্রকাশ্যে ‘আজাদি’ স্লোগান তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা]
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?