সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ঘোষণার পর প্রায় এক পক্ষ পেরিয়েছে৷ এখনও ব্যাঙ্ক-এটিএমের সামনে মানুষের লম্বা লাইন৷ কোথাও টাকা মিলছে, কোথাও মিলছে না৷ এ পরিস্থিতিতে মাসের শুরুতে মাইনে তুলতে পারবেন কি না, সে ভাবনাই ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের কপালে৷
গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ কিন্তু ততদিনে সংসারর খরচের টাকা অনেকটাই তুলে নিয়েছিলেন মধ্যবিত্ত সাধারণ মানুষ৷ তা বদলে নতুন নোটে কাজ চলে গিয়েছে এই মাসে৷ কিন্তু আগামী মাসে কী হবে? বহু এটিএমেই এখনও পর্যাপ্ত টাকা নেই৷ ব্যাঙ্কগুলিও সবসময় প্রয়োজনীয় টাকা দিয়ে উঠতে পারছে না৷ এ পরিস্থিতিতে মাস মাইনের টাকা কি তোলা যাবে কি না, আপাতত এ ভাবনাই ভাবাচ্ছে মধ্যবিত্তকে৷
নতুন নোট যাতে এটিএম থেকে মেলে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ দিনে প্রায় ১২,০০০ এটিএমকে যান্ত্রিকভাবে উপযোগী করে তোলার টার্গেট নেওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে দ্রুত এ কাজ করার নির্দেশ দিয়েছে প্রশাসন৷ কিন্তু এই হারে কাজ চললেও, সব এটিএমকে উপযোগী করে তুলতে আরও অন্তত ১০, ১২ দিন সময় লেগে যাওয়ার সম্ভাবনা৷ সেক্ষেত্রে নভেম্বরের মাইনে অ্যাকাউন্টে চলে এলেও, সাধারণ মানুষ তা তুলতে পারবেন কি না, সে বিষয়ে সন্দিহান৷ পাশাপাশি টাকা তোলার উর্ধ্বসীমাও বাঁধা৷ ফলে কাজের দিন সামলে কীভাবে প্রয়োজনীয় টাকা সংগ্রহ করা যাবে, তাও চিন্তায় রেখেছে মধ্যবিত্তকে৷
তবে প্রশাসনের আশ্বাস সমস্যায় পড়বেন না সাধারণ মানুষ৷ প্রায় ২০০০ ইঞ্জিনিয়ার প্রতিদিন এটিএমগুলিকে উপযোগী করে তুলছেন৷ এখন যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তা দ্রুত মিটিয়ে ফেলারও চেষ্টা চলছে জোরকদমে৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের