সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলযাত্রীদের বুধবার সুখবর বয়ে আনলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ এবার থেকে কোনও কারণে রেলযাত্রা না করতে পারলে কনফার্মড হওয়া টিকিট বাতিল না করে আপনার পরিবর্তে যেতে পারবে আপনারই পরিবারের কেউ৷ তবে এই ব্যবস্থা গ্রহণ করতে হলে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে রেলকে জানাতে হবে৷
রেল সূত্রে খবর, অনেক সময় দেখা যায় কোন রেলযাত্রী শেষ মুহূর্তে তাঁর যাত্রা বাতিল করলেন৷ তেমন হলে এবার থেকে একই টিকিটে সেই যাত্রীর পরিবর্তে তাঁর মানে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী বা স্বামী, ছেলে-মেয়েও যেতে পারবেন৷ তবে তার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে৷ এবং ফর্মটি জমা দিতে হবে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই৷ এর সঙ্গে দিতে হবে পরিচয়পত্রের প্রমাণও৷ এই সবগুলো জমা দিতে হবে চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে৷ শুধু পরিজনদের মধ্যেই নয়, চাইলে কোন সরকারি কর্মচারী বা পড়ুয়া অন্য সরকারি কর্মচারী এবং পড়ুয়াকেও এই টিকিট দিয়ে দিতে পারেন৷
সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান