Rahul Gandhi

বিজয়ের শপথ অনুষ্ঠানে রাহুলের ইন্সটাগ্রাম রিল ব্লক! কেন্দ্র বলল, ‘প্রযুক্তিগত সমস্যা’

কংগ্রেসের তরফে তোপ দেগে বলা হয়, 'এই প্রযুক্তিগত সমস্যা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিয়মের জেরে ঘটেছে। রাহুলের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে বাধা দেওয়া হচ্ছে। এক্স অ্যাকাউন্টের 'রিচ' কমে যাওয়া, ইউটিউবে 'ভিউ' কমে যাওয়া, ইন্সটাগ্রামে 'ফলোয়ার্স' নিয়ন্ত্রণ করা হচ্ছে।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৭:৫৫

options
link
বিজয়ের শপথ অনুষ্ঠানে রাহুলের ইন্সটাগ্রাম রিল ব্লক! কেন্দ্র বলল, ‘প্রযুক্তিগত সমস্যা’
থলপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধী।

তামিলনাড়ুতে থলপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তোলা ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করা হলেও, অজ্ঞাত কারণে তা ব্লক করে দেওয়া হয়েছে। ইন্সটাগ্রামে রাহুলের ভিডিও ব্লক করে দেওয়ার ঘটনায় সরব হয়েছে কংগ্রেস। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে এই পদক্ষেপ বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এবার মুখ খুলল কেন্দ্র। জানানো হয়েছে, ‘এটি প্রযুক্তিগত সমস্যা। এখানে সরকারের কোনও হাত নেই।’

Advertisement

দীর্ঘ টানাপোড়েনের পর গত রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন টিভিকে দলের প্রধান থলপতি বিজয়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কংগ্রেসের ৫ বিধায়ক সমর্থন করেছে টিভিকে-কে ফলে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অনুষ্ঠান মঞ্চে বিজয়ের সঙ্গে তাঁর একাধিক ভিডিও ও ছবি শেয়ার করেন। কংগ্রেসের দাবি, সেই ভিডিও মাত্র এক ঘণ্টায় ১.২ কোটি মানুষ দেখেন। ছবি ৪.৬ কোটি মানুষ সেই ছবি দেখে ফেলেন। এরপরই হঠাৎ দেখা যায় রাহুলের অ্যাকাউন্টের ‘অ্যাক্সেস’ পাওয়া যাচ্ছে না।

Advertisement

সম্প্রচার মন্ত্রকের সূত্রে বলা হয়েছে, কিছু সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভুয়ো দাবি করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে, বিরোধী নেতার কিছু পোস্ট মন্ত্রকের তরফে ব্লক করে দেওয়া হয়েছে। তবে এই দাবি সত্য নয়।

কংগ্রেসের তরফে তোপ দেগে বলা হয়, ‘এই প্রযুক্তিগত সমস্যা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিয়মের জেরে ঘটেছে। রাহুলের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে বাধা দেওয়া হচ্ছে। এক্স অ্যাকাউন্টের ‘রিচ’ কমে যাওয়া, ইউটিউবে ‘ভিউ’ কমে যাওয়া, ইন্সটাগ্রামে ‘ফলোয়ার্স’ নিয়ন্ত্রণ করা হচ্ছে।’ কংগ্রেস আরও অভিযোগ তোলে, এভাবেই দেশের বিরোধী দলনেতার কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। বিতর্ক চরম আকার নিতেই এই ইস্যুতে মুখ খোলে কেন্দ্র।

Advertisement

কংগ্রেসের দাবির প্রতিক্রিয়ায় সম্প্রচার মন্ত্রকের সূত্রে বলা হয়েছে, কিছু সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভুয়ো দাবি করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে, বিরোধী নেতার কিছু পোস্ট মন্ত্রকের তরফে ব্লক করে দেওয়া হয়েছে। তবে এই দাবি সত্য নয়। মন্ত্রালয়ের এক সূত্রের তরফে জানানো হয়, এই ধরনের কার্যকলাপে আমাদের কোনও হাত নেই। এই ঘটনা সংশ্লিষ্ট সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের আভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যার জেরে ঘটেছে। যেখানে সংশ্লিষ্ট ওই পোস্টকে ব্লক করার জন্য চিহ্নিত হয়েছিল। তবে পরে ওই পোস্টকে ‘রিস্টোর’ বা ফিরিয়ে আনা হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.