ধরা পড়ছে শুধু চুনোপুঁটিরা। রাঘব বোয়ালরা এখনও আড়ালে। রামমন্দিরে চুরি ইস্যুতে (Ram Mandir Donation Theft) এবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাইল কংগ্রেস (Congress)। বস্তুত গোটা চুরি ইস্যুতে এতদিন নীরবই ছিল দেশের প্রধান বিরোধী দল। এই প্রথমবার রামমন্দিরে চুরি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কংগ্রেস বলল, চুরির পরিমাণটা শ’য়ের অঙ্ক ছাড়িয়ে কয়েক হাজার কোটিও হতে পারে।
আরও পড়ুন:
রামমন্দিরে ভক্তদের দানের টাকার একটা বড় অংশ যে চুরি গিয়েছে, সেটা এখন মোটামুটি দিনের আলোর মতো স্পষ্ট। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী রামমন্দির পরিচালনার দায়িত্বে থাকা রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ ঘনিষ্ঠ চম্পত রাই। বিরোধীদের মধ্যে অখিলেশ যাদব মন্দিরের তথাকথিত চুরি নিয়ে শুরু থেকে সরব হলেও কংগ্রেস এ পর্যন্ত নীরবই ছিল। সেটার কারণও ব্যাখ্যা করেছে হাত শিবির।
রাজনীতি না করার অঙ্গীকার করেও অবশ্য বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি বর্ষীয়ান কংগ্রেস নেতা। শুক্লা বলছেন, “যারা একসময় রামের নামে ভোট লুট করত, এবার রামের নামে নোট লুট করছে।”
বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজীব শুক্লা শুক্রবার বলছেন, “আমরা এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাই না। তাই এতদিন এ বিষয়ে আমরা কোনও কথা বলিনি। কিন্তু এবার এফআইআর দায়ের হয়েছে। তাতে সরকারই স্বীকার করেছে, মন্দিরে বিরাট বেনিয়ম হয়েছে। তাই এই পরিস্থিতিতে কংগ্রেসের দায়িত্ব এই ইস্যুতে যাতে উপযুক্ত তদন্ত হয়, সেটা নিশ্চিত করা।” রাজীব শুক্লার সাফ কথা, “এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে, তারা নিতান্তই চুনোপুঁটি। রাঘব বোয়ালরা এখনও আড়ালে। যে চুরির অঙ্কটা কয়েকশো কোটি ছাড়িয়ে কয়েক হাজার কোটির গণ্ডিতে, সেই চুরিতে বড় মাথারা জড়িত আছেই। তাঁদের খুঁজে বের করে শাস্তি দিতেই হবে।” কংগ্রেস নেতার দাবি, দরকার পড়ল শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করুক। আদালতের তত্ত্বাবধানে তদন্ত হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত, নিজে হস্তক্ষেপ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা।
রাজনীতি না করার অঙ্গীকার করেও অবশ্য বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি বর্ষীয়ান কংগ্রেস নেতা। শুক্লা বলছেন, “যারা একসময় রামের নামে ভোট লুট করত, এবার রামের নামে নোট লুট করছে।” তাঁর অভিযোগ, বিজেপি মন্দিরের ট্রাস্টের টাকা চুরি করার চেষ্টা করছে, ট্রাস্টগুলো বেদখল করতে চাইছে। দেশবাসী এসব সহ্য করবে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিড়ে ভরা দার্জিলিং নয়, বর্ষায় গন্তব্য হোক কুয়াশায় ঘেরা অফবিট গুজরাটের সাপুতারা
-
যাদবপুরে গেরুয়া বনাম লাল! সংঘাতের জল গড়াল হাই কোর্টে, দ্রুত শুনানির আবেদন নাকচ
-
‘আওয়ারাপন ২’তে চুমু না খেয়েই ম্যাজিক! কেরিয়ারে প্রথম ‘একা’ ১০০ কোটি ছুঁয়ে ‘ফিনিক্স’ ইমরান হাশমি
-
‘জেন জি’র নামে কাশ্মীরে জওয়ানদের ‘হুমকি’ তরুণীর! ক্ষুব্ধ ওমর আবদুল্লা বললেন, ‘সুনাম নষ্ট করবেন না’
-
‘মুখ দেখতে চাইছেন’, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের