Amit Shah

স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা ছিল কংগ্রেসের, মেনে নিলেন অমিত শাহ

কংগ্রেসের ভূমিকা মানলেও পালটা কটাক্ষ করতে ছাড়েননি শাহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ০৯:২২

options
link
স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা ছিল কংগ্রেসের, মেনে নিলেন অমিত শাহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কংগ্রেস মুক্ত’ ভারত গড়ার যে ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দিয়েছেন, সেটা কার্যকর করতে দিনরাত পরিশ্রম করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী যে কংগ্রেসকেই দেশের পয়লা নম্বর শত্রু বলে মনে করেন, সেটাও বারবার মনে করিয়ে দিয়েছেন তিনি। অথচ সেই অমিত শাহর (Amit Shah) মুখেই এবার কংগ্রেসের সুখ্যাতি শোনা গেল। মেনে নিলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকা অনস্বীকার্য। তবে একই সঙ্গে পালটা কটাক্ষও করলেন।

Advertisement

অমিত শাহর বক্তব্য, স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের নেতৃত্বাধীন আন্দোলন অবশ্যই বড় ভূমিকা নিয়েছে। কিন্তু একই সঙ্গে অন্য বিপ্লবীদের অবদানকে গুরুত্ব দিতে হবে। তাঁর অভিযোগ, আমাদের এমনভাবে ইতিহাস পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, যাতে অনেকের অবদান উপেক্ষিত থেকে গিয়েছে। শাহ বুঝিয়ে দিতে চেয়েছেন, কংগ্রেস (Congress) স্বাধীনতা আন্দোলনে নিজেদের অবদানকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে চেয়েছে, যার ফলে অন্যরা উপেক্ষিত থেকে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভয়ংকর! তন্ত্রমন্ত্রের বলি ৯ বছরের বালক! অর্থপ্রাপ্তির আশায় মুন্ডু কাটার পর খণ্ড খণ্ড দেহ]

বুধবার দিল্লিতে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে অহিংস আন্দোলনের ভূমিকা অস্বীকার করার নয়। আমি বলছি না যে স্বাধীনতার লড়াইয়ে অহিংস আন্দোলনের কোনও ভূমিকা নেই। অবশ্যই এই আন্দোলনের বিরাট ভূমিকা আছে। কিন্তু কংগ্রেস ছাড়া আর কারও স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নেই, এই ধারণাটা ঠিক নয়। কারণ দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী নিজেদের মতো করে লড়াই করেছেন, আলাদা আলাদা আদর্শে বিশ্বাসীরা নিজেদের মতো করে লড়াই করেছেন। স্বাধীনতা আসলে সকলের মিলিত প্রচেষ্টার ফসল।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো’র শেষদিন শক্তি প্রদর্শন! তৃণমূল-সহ ২১ দলকে আমন্ত্রণ কংগ্রেসের]

এমনিতে দেশের উন্নতিতে কংগ্রেসের যে কোনও ধরনের অবদান অস্বীকার করতেই পছন্দ করেন মোদি-শাহরা। সেখানে অমিত শাহ যে স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ‘আংশিক’ অবদান স্বীকার করলেন, সেটাও বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রাহুল গান্ধী (Rahul Gandhi) যখন স্বাধীনতা উত্তর ভারতের সবচেয়ে বড় ‘পদযাত্রা’ করছেন, তখন দাঁড়িয়ে শাহর মন্তব্য আলাদা গুরুত্ব রাখে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.