ওমানে ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে সম্প্রতি জি৭ পার্শ্ববৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন কংগ্রেস সাংসদ শশী থারুর। এর জেরে এবার নিজের দলেরই কটাক্ষের শিকার হলেন তিনি। হাত শিবির জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে থারুর জাগতিক সীমা ছাড়িয়ে গিয়েছেন।
আরও পড়ুন:
মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে মোদিকে বারবার তোপ দেগেছে কংগ্রেস-সহ বিরোধীরা। তারা অভিযোগ করেছিল, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে নীরব। কিন্তু জি৭ মঞ্চে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতেই ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে উষ্মা প্রকাশ করেন মোদি। এরপর শুক্রবার থারুর বলেন, “ট্রাম্পের সঙ্গে দেখা হতেই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। এই বার্তাটি দেওয়া জরুরি যে, যুদ্ধকালীন সময়ে বাণিজ্যিক জাহাজের নিরীহ নাবিকরা যেন লক্ষ্যবস্তু না হন। তাঁরা সৈনিক নন। এই বার্তাই দিয়েছেন মোদি।” থারুরের এহেন প্রশংসার পরই মুখ খুলেছেন কংগ্রেস নেতা পবন খেরা। খোঁচা দিয়ে তিনি বলেন, “আমার প্রবীণ সহকর্মী থারুরের প্রধানমন্ত্রীর প্রতি মুগ্ধতা যেন বাস্তব জগতের সীমানা ছাড়িয়ে গিয়েছে। মোদি যা মুখে বলেননি, থারুর তা শুনতে পাচ্ছেন।”
My senior colleague Dr Shashi Tharoor’s admiration for PM Modi appears to have transcended the limitations of the physical world. He now seems capable of hearing what Modi doesn’t even say.
AdvertisementAccording to the official MEA readout of the Modi–Trump meeting on the sidelines of the… pic.twitter.com/6U7BFRxAgZ
— Pawan Khera 🇮🇳 ಪವನ್ ಖೇರಾ (@Pawankhera) June 20, 2026
পবন আরও বলেন, “জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে বিদেশমন্ত্রকের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে ওমান উপসাগরে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর কোনও উল্লেখ নেই।” তাঁর কথায়, “অপারেশন সিঁদুরের পর এটিই ছিল মোদি- ট্রাম্পের প্রথম বৈঠক। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির কৃতিত্ব বারবার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে মোদি কোনও উচ্চবাচ্য করেননি।” পবন যোগ করেন, “থারুর এমন সব জোরালো বক্তব্য, বলিষ্ঠ প্রতিবাদ এবং আপসহীন কূটনীতির কথা শুনতে পেলেন, যা কখনই সরকারি নথিতে স্থান পায়নি। মহামানব মোদি যত কম কথা বলেন, তাঁর ভক্তরা ততই বেশি শুনতে পান।”
সর্বশেষ খবর
-
একজনকে জোর করে বিয়ে, আরেক জনের প্রেম মেনে নেয়নি পরিবার, একসঙ্গে বিষ খেলেন দুই বান্ধবী!
-
আরাবুলের গাড়িতে হামলা, রাতেই পুড়ল আইএসএফ পার্টি অফিস! ফের উত্তেজনা ভাঙড়ে
-
বিয়ের তিনমাস পরই স্ত্রীকে ‘খুন’! গ্রেপ্তার প্রাক্তন মোহনবাগান তারকা, রণক্ষেত্র বরানগর
-
‘রাহুলের প্রতি প্রেম জাগল কীভাবে?’ সুদীপ্তার পর মৌমিতাকে বিঁধলেন মানসী, ‘নিম্নরুচি’ খোঁচা জয়জিতের
-
হাসিনার প্রত্যর্পণ ঘিরে দিল্লি-ঢাকা চাপানউতর! বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা জয়শংকরের