সীমানা পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রের সম্ভাব্য পদক্ষেপের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Pm Modi) চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। বৃহস্পতিবারের চিঠিতে তিনি দ্রুত এ বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, কেন্দ্রের প্রস্তাবগুলি আগে সব রাজনৈতিক দল ও রাজ্য সরকারের হাতে দিতে হবে। সেগুলি খতিয়ে দেখার জন্যও যথেষ্ট সময় দিতে হবে।
আরও পড়ুন:
খাড়গের প্রস্তাব, আগামী ২৫ বছর লোকসভায় রাজ্যভিত্তিক আসনসংখ্যা বদলানো যাবে না। মোট আসনও ৫৪৩-তেই রাখতে হবে। পাশাপাশি, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ চালু করার দাবি জানিয়েছেন তিনি। খাড়গে জানিয়েছেন, গত ১৬ জুলাইও তিনি একই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বিশেষ অধিবেশনের সম্ভাবনার কথা বলার পর ফের সতর্ক করলেন কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, এপ্রিলের মতো কোনও সিদ্ধান্ত যেন আবার ‘জোর করে’ চাপিয়ে দেওয়া না হয়। ফলে সীমানা পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্র ও বিরোধীদের সংঘাত আরও বাড়ার ইঙ্গিত মিলছে।
খাড়গের প্রস্তাব, আগামী ২৫ বছর লোকসভায় রাজ্যভিত্তিক আসনসংখ্যা বদলানো যাবে না। মোট আসনও ৫৪৩-তেই রাখতে হবে।
যত দ্রুত সম্ভব ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। বাদল অধিবেশনের নির্ধারিত সময়ে সেটা সম্ভব হয়নি। এই অবস্থায় সরকার ফের অধিবেশন ডাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। কিরেন রিজিজু বলছেন, “ভুললে হবে না অধিবেশন এখনও সমাপ্ত ঘোষণা করা হয়নি। অধিবেশন যেহেতু শেষ হয়নি তাই সরকার চাইলে যে কোনও সময় আবার অধিবেশন বসাতে পারেনি।” তাহলে কি বিশেষ অধিবেশনের কথা ভাবছে সরকার? সে প্রশ্নের সরাসরি জবাব দেননি কিরেন রিজিজু। তবে তাঁর ইঙ্গিত, আপনি যেভাবে ভাববেন সেভাবেই ভাবুন।
উল্লেখ্য, ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয়ই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত, পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যেই অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত বাদল অধিবেশন স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যদিও বাজেট অধিবেশন ১৮ এপ্রিল শেষ হয় এবং ২০ এপ্রিল তা সমাপ্ত বলে ঘোষণা করা হয়। সংসদীয় নিয়ম অনুযায়ী অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত বা মূলতবি করা হলেও রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা অবসানের ঘোষণা না আসায় আইনিভাবে অধিবেশন শেষ হয়নি। এই অবস্থায় রিজিজুর মন্তব্যে অনুমান করা হচ্ছে ফের অধিবেশন হলে সেখানে পেশ হতে পারে ডিলিমিটেশন বিল। এই আশঙ্কায় এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন খাড়গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যারা প্রজন্মের পর প্রজন্ম বাংলায় বসবাস করছে তারা সবাই ‘বাঙালি’
-
‘নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব’, নিষেধাজ্ঞায় আমেরিকার উপর হামলার হুমকি ইরানের
-
জলরোষে ২০ বছর আগে মৃত্যু ৫ যুবকের, বিধ্বস্ত নেপাল ফেরাল পুরুলিয়ার ডাউরি খালের স্মৃতি
-
পুজোয় টইটইয়ের প্ল্যান? কলকাতার কাছেপিঠেই রয়েছে অপরূপ বিস্ময়, রইল ৫ গন্তব্যের খোঁজ
-
একাধিক তথ্যে অসঙ্গতি! সরল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না সোনিয়ার ‘স্মৃতিকথা’?