সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন হারানোয় অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন পঞ্চাশের মানুষটি৷ অভিযোগ নেওয়া হল বটে, তবে বিনিময়ে তাঁকে যা করতে হল তা রীতিমতো আপত্তিকর৷ পুলিশ অফিসারের জুতো পালিশ করে তবেই অভিযোগ জানাতে পারলেন তিনি৷
মুজফরনগরের এ ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ সিট্টু নামের ওই ভদ্রলোক মোবাইল হারানোর অভিযোগ লেখাতে গিয়েছিলেন থানায়৷ সেখানে তাঁর পেশা জানতে চাওয়া হয়৷ তিনি জানান জুতো পালিশ করেই উপার্জন করেন তিনি৷ এরপরই তাঁকে জুতো পালিশ করতে বলেন এক অফিসার৷ অভিযোগ লেখানোর তাগিদে তিনি করতে রাজিও হয়ে যান৷ সেই সময় থানায় উপস্থিত এক ব্যক্তি তাঁর জুতো পালিশের ভিডিও তুলে রাখেন৷ সেই ভিডিওই ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে৷ দেখা যাচ্ছে, বেশ কয়েকজন পুলিশ অফিসার বসে আছেন ছড়িয়ে ছটিয়ে৷ আর একজনের সামনে বসে হাসতে হাসতেই জুতো পালিশ করছেন সিট্টু৷
এ অভিযোগ উঠতেই পুলিশ সুপার সন্তোষ কুমার জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে এ ঘটনা প্রচারের সঙ্গে সঙ্গে পুলিশের মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷
দেখুন ভিডিও-
#WATCH: A complainant shine shoes of cops at the police station in Muzaffarnagar (UP) (29/05/16)https://t.co/ziSWVMqhXd
— ANI (@ANI_news) May 30, 2016
সর্বশেষ খবর
-
ঘোষিত আইএসএল সূচি, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’! প্রকাশ্যে হারহিম করা সিসিটিভি ফুটেজ
-
স্টেজ পারফর্মারদের দর বেড়েছে! এবার বঙ্গে ‘জলসাহীন’ পুজো
-
‘ক্যাবারে ক্যুইন’ আলিয়াকে ফুলমার্কস জিনাত আমনের, ফাঁস হওয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ দৃশ্যে শোরগোল
-
ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ! গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের