সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে (India) হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে বাড়ছে কোভিডে (Covid) মৃত্যুর সংখ্যাও। উদ্বেগজনক হয়ে উঠেছে বাংলার পরিস্থিতিও। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় অবশ্য করোনা সংক্রমণ বেশ খানিকটা কমেছে। ৭ হাজারের সামান্য বেশি মানুষ এদিন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬৫ হাজার ৬৮৩। খানিকটা কমেছে পজিটিভিটি রেটও। তবে গত এক সপ্তাহের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। গত আট মাসে এই প্রথমবার এক সপ্তাহে প্রায় ৭৫ হাজারের দোরগোড়ায় পৌঁছল কোভিড সংক্রমণের সংখ্যা।
[আরও পড়ুন: অগ্নিগর্ভ সুদানে মৃতের সংখ্যা ৪০০ পেরল, খাদ্য-জলের অভাবে ধুঁকছে আমজনতা]
চিন্তা বাড়াচ্ছে বাংলার কোভিড পরিস্থিতিও। গত এক সপ্তাহে প্রায় তিনগুণ হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। যদিও সামগ্রিকভাবে পূর্ব ভারতে সেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিনে কোভিড থেকে সেরে ওঠার হার ৯৮ শতাংশ।
অন্যদিকে, সারা বিশ্বেও বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কোভিড আক্রান্ত হয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার জানা গিয়েছে, তৃতীয়বারের জন্য কোভিড আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ। শনিবার আচমকাই অজ্ঞান হয়ে যান তিনি। চিকিৎসা চলাকালীন পরীক্ষা করাতে গিয়েই তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। প্রসঙ্গত, ২০২১ ও ২০২২ সালে দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: ‘আমার ফেয়ারওয়েল…’ ইডেনে ধোনির মুখে অবসর প্রসঙ্গ, মনখারাপ মাহি ভক্তদের]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?