সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল হয়ে যাওয়ার পরও জারি কালো টাকার কারবার৷ আর তাই সাধারণ মানুষ একদিকে টাকার অভাবে নাজেহাল হলেও, দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা৷ আশ্চর্যভাবে এই টাকাগুলি সবই নতুন টাকার নোট৷ মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে থেকে উদ্ধার হল ১.৪ কোটি টাকা৷ উদ্ধার হওয়া অর্থের সবই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তদের নাম যথাক্রমে গৌরব পিচা, হরিশ রাউত এবং চিন্তন রাম্বিয়া৷ এদের তিনজনকেই বরিভিলি থেকে গ্রফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে৷
পুলিশের তরফে জানানো হয়েছে এই তিন ব্যক্তিই ব্যবসায়ী৷ এদের একজন কালো টাকা সাদা করার কারবারের সঙ্গেও জড়িত বলে জানা গিয়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
থানের পাশাপাশি এদিন দিল্লির একটি হোটেলে হানা দিয়েও পুলিশ উদ্ধার করল তিন কোটি কালো টাকা৷ দিল্লির করোল বাগের হোটেল থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের তিন কোটি টাকা উদ্ধার হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, এই টাকা এমনভাবে পাচার করা হচ্ছিল, যা বিমানবন্দরের স্ক্যানিং মেশিনেও ধরা পরেনি৷ কেমন করে এই কাজ সম্পন্ন হল তা বুঝতে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’