সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে রাঁধে সে চুলও বাঁধে৷ এই প্রবাদকে প্রকৃত অর্থেই সার্থক করেছেন উষা কিরণ৷ দেশরক্ষা কাজে নিজেকে নিয়োজিত করার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এই মহিলা৷ এখন মাওবাদী অধ্যুষিত দুর্গম এলাকার আদিবাসীদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই মহিলা সিআরপিএফ আধিকারিক৷
(ভোট চাইতে ধর্মের ব্যবহার নয়, কড়া নির্দেশ কমিশনের)
দেশের প্রথম মহিলা সিআরপিএফ আধিকারিক হিসেবে ছত্তিশগড়ের বস্তারে পোস্টিং হয়েছে উষার৷ রাজ্যের যে এলাকাকে সাধারণ মানুষ এড়িয়ে চলেন সেখানেই দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন উষা৷ গুলি-বোমার চোখ রাঙানিকে ভয় পান না তিনি৷ মাওবাদীদের হাত থেকে ভীত সন্ত্রস্ত গ্রামবাসীকে আগলে রাখতে বদ্ধ পরিকর এই নারী৷ মহিলা শক্তিতে এখন বলীয়ান এলাকার স্থানীয় বাসিন্দারাও৷ তারা জানিয়েছেন, আগে সেনাবাহিনী দেখলেই ভয় লাগত৷ উষার মতো আধিকারিককে পাশে পেয়ে তাঁদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে৷
(দুর্নীতিমুক্ত হতে ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন, দাবি জেটলির)
শুধু মানসিকভাবে তাঁদের শক্তিশালী করে তোলাই নয়, তাঁদের সার্বিক উন্নতির জন্য পরিশ্রম করছেন উষা৷ তিনি বলেন, “বস্তারে পোস্টিং হওয়ার কথা শুনে ভয় পাইনি৷ বরং মাওবাদীদের লাগাতার হামলা থেকে এখানকার নিরীহ সাধারণ মানুষের রক্ষা করে তাঁদের সার্বিক উন্নয়নের উপর জোর দিচ্ছি৷ ২৭ বছরের কর্মঠ উষাকে বস্তারে পেয়ে খুশি দরভা থানার পুলিশ প্রধানও৷
সর্বশেষ খবর
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের
-
আকাশ হ্যাটট্রিকে অনবদ্য জয়, ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল
-
মর্মান্তিক, জমা জলে পড়ে বেঘোরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য ডোমজুড়ে
-
ম্যালেরিয়ার ওষুধ পেটে যেতেই মৃত্যু ৭ বছরের নাবালিকার! ৫০-এর বেশি শিশু ভর্তি হাসপাতালে
-
প্রকৃতির খেয়াল! আটাকামা মরুভূমি ঢাকল তুষারচাদরে, নেপথ্যে এল নিনো?