সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই পাকিস্তানের একদল সাইবার হ্যাকার তিরুবনন্তপুরম বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করেছিল৷ আর এই ঘটনার বদলা নিতেই আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারত৷ পাক সাইবার জঙ্গিদের এই ধরনের কাজের যোগ্য জবাব দিল কেরালের ‘মাল্লু সাইবার সোলজারস’৷ সাইবার হামলার বদলে সাইবার হামলাই ফিরিয়ে দিল পাকিস্তানকে৷ সম্প্রতি এই সংস্থার তরফ থেকে পাকিস্তানের শিয়ালকোট বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, ভারতের সাইবার সৈনিকরা শিয়ালকোট বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করে তার পাসওয়ার্ড বদল করে দিয়েছেন৷ পুরনো পাসওয়ার্ডের বদলে তাঁরা মালায়লম ভাষায় কোনও পাসওয়ার্ড রেখেছেন বলেও জানা গিয়েছে৷
গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই ‘মাল্লু সাইবার সোলজারস’-দের এই পাল্টা আক্রমণকে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে তুলনা করছেন অনেকেই৷ সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেদের কীর্তিকলাপ প্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের