সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল বা হোলি মানে আনন্দ, দোল বা হোলি মানে খারাপ খবরও! প্রতিবার হোলির পরে একাধিক দুর্ঘনার সংবাদ জানা যায়। যার কারণ আসলে বিপজ্জনক আনন্দে মেতে ওঠা। তেমনই একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর। নেশায় ডুবে ‘হোলিকা দহন’ পালন করাই কাল হল এক যুবকের! বন্ধুদের সঙ্গে হিন্দি ছবির গানের তাল নাচতে নাচতে নিজের বুকেই ছুড়ি বসিয়ে দিলেন ওই যুবক। ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। ভাইরাল হয়েছে মর্মান্তিক সেই মুহুর্তের ভিডিও (Viral Video)।
৩৮ বছরের ওই যুবকের নাম গোপাল সোলাঙ্কি। গত বৃহস্পতিবার ছিল ‘হোলিকা দহন’। ইন্দোরের (Indore) বনগঙ্গা এলাকাতেও যা ধুমধাম করে পালিত হয়। উৎসবের দিন স্থানীয় বাসিন্দা গোপাল বন্ধুদের সঙ্গে নেশা করে। এরপর সে ও তাঁর বন্ধুরা হিন্দি গানের তালে তুমুল নাচে মেতে ওঠে। তখনই বেখেয়ালে ভয়ঙ্কর কাণ্ড করে বসে গোপাল।
A man succumbed to injuries in Indore, he was dancing with a knife in his hand during holi celebrations stabbed himself, he was taken to a hospital where the doctors declared him dead @ndtv @ndtvindia pic.twitter.com/7tbGC9T9BB
Advertisement— Anurag Dwary (@Anurag_Dwary) March 19, 2022
[আরও পড়ুন: সম্পত্তির লোভ! ছেলে, পুত্রবধূ ও দুই নাতনিকে সুপরিকল্পিতভাবে পুড়িয়ে মারল উনসত্তরের বৃদ্ধ]
ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, নাচের সময় গোপালের হাতে রয়েছে একটি ছুড়ি। এদিকে সাউন্ড বক্সে তখন বাজছিল সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ ছবির হিট গান ‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’। নেশার ঘোরে সেই দৃশ্যই অভিনয় করছিল গোপাল। এবং সে তাঁর হাতে থাকা ছুরি দিয়ে নিজের বুকে চারবার আঘাত করে। প্রথমটায় সেই অবস্থাতেও নাচছিল সে। সঙ্গে থাকা বন্ধুরাও আন্দাজ করতে পারেনি কী ঘটে গিয়েছে। যদিও ঘটনা চোখে পড়ে কাছাকাছি থাকা এক মহিলার। তিনি ছুটি এসে গোপালকে কিছু বলেন। এরপরেই দেখা যায় রক্তে ভেসে যাচ্ছে গোপালের জামা। টলতে টলতে গোপালকে সেখানে থেকে চলে যেতে দেখা যায়।
[আরও পড়ুন: এমনও হয়! টানা ৫ বছর ধরে দাদু-বাবা-দাদা মিলে নাবালিকাকে যৌন নির্যাতন]
জানা গিয়েছে, গোপালের পরিবার ও বন্ধুরা দ্রুত তাঁকে নিকটবর্তী অরবিন্দ ইনস্টিটিউট মেডক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে।
সর্বশেষ খবর
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়