সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাকে কথা দিয়েছিল তিন জন, ভাল করে পড়াশোনা করবে৷ বাবা চলে গিয়েছেন৷ বাড়িয়ে গিয়েছেন কথা রাখার স্পৃহা৷ আর তাই মঙ্গলবার পরীক্ষা দিতে বসেছিল উরি হামলায় নিহত জওয়ান এস কে বিদ্যার্থীর তিন মেয়ে৷
উরির সেনা ছাউনিতে পাক জঙ্গি হামলার ৪৮ ঘণ্টাও পেরোয়নি৷ বাবাকে হারিয়ে গালে তখনও টাটকা চোখের জলের সাদাটে শুকনো দাগ৷ এরই মধ্যে ইউনিফর্ম পরে তৈরি হয় নেয় আরতি, অংশু ও অংশিকা৷ বেরিয়ে পড়ে পরীক্ষা দিতে৷ গয়ার রোটারি ক্যাম্পাস মেডিক্যাল ইউনিটের ডিএভি পাবলিক স্কুলে পড়ে তারা৷ তিনজন যথাক্রমে অষ্টম, ষষ্ঠ ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী৷ তাদের এই কঠোর মনোভাব ও ইচ্ছাশক্তি দেখে অবশ্য বিস্মিত প্রিন্সিপাল একে জানা৷ গর্বিতও৷ তিনি জানান, পুরো ডিএভি পাবলিক স্কুল ওদের পাশে রয়েছে৷ পাশে রয়েছে বাকি জওয়ানদেরও যাঁরা সন্ত্রাসবাদী হানায় শহিদ হয়েছেন৷
এদিন এসকে বিদ্যার্থী-সহ বাকি জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ডিএভি পাবলিক স্কুল৷ পরীক্ষাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আরতি৷ জানায় বাবার সঙ্গে শেষ দেখা হয়েছিল আগস্টে৷ বাড়িতে এসেছিলেন তিনি৷ “বাবা আমাদের পড়াশোনা নিয়ে অনেক খোঁজখবর নিলেন৷ আরও ভালভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন৷ বাবার সেই স্বপ্ন আমি পূরণ করবই৷” দিদির গলায় গলা মেলায় খুদে অংশু-অংশিকাও৷
সর্বশেষ খবর
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?
-
দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি! চাঞ্চল্য দুর্গাপুরে