Cockroach Janata Party

‘তোকে মেরে দেব’, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে খুনের হুমকি

দেশের প্রধান বিচারপতির ‘কটাক্ষমূলক’ মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি এখন চর্চার কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবার খবর ছড়ায়, এক্স থেকে তাদের অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়া হয়েছে। এরপরই শোরগোল পড়ে যায়। যদিও কয়েকঘণ্টার মধ্যেই এক্সে নতুন একটি অ্যাকাউন্ট খোলে তারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ২০:৫১

options
link
‘তোকে মেরে দেব’, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে খুনের হুমকি
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে খুনের হুমকি।

এবার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে খুনের হুমকি! শুক্রবার তিনি নিজেই এহেন দাবি করেছেন। শুধু তা-ই নয়, হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশটও তিনি প্রকাশ্যে এনেছেন। যেখানে অজ্ঞাত পরিচয় এক যুবক হুমকি দিয়ে লিখেছেন, ‘তোকে মেরে দেব।’

Advertisement

দেশের প্রধান বিচারপতির ‘কটাক্ষমূলক’ মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি এখন চর্চার কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবার খবর ছড়ায়, এক্স থেকে তাদের অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়া হয়েছে। এরপরই শোরগোল পড়ে যায়। যদিও কয়েকঘণ্টার মধ্যেই এক্সে নতুন একটি অ্যাকাউন্ট খোলে তারা। নতুন অ্যাকাউন্ট থেকে কেন্দ্রকে নিশানা করে ককরোচ জনতা পার্টি লেখে, ‘আপনি ভেবেছিলেন আমাদের থেকে নিস্তার পাবেন?’। এর ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার হোয়াটসঅ্যাপে খুনের হুমকি পেলেন অভিজিৎ। হুমকিবার্তায় লেখা, ‘শুনুন, এই অ্যাকাউন্টটি অবিলম্বে বন্ধ করে দিন। আপনাকে টাকা দেওয়া হবে। আপনি বিজেপিতে যোগ দিন। নাহলে আমেরিকায় আপনাকে মেরে ফেলা হবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠতা অভিজিৎ আগে আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে যুক্ত ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে অভিজিৎ আপের হয়ে সমাজমাধ্যমে প্রচারের কাজ করেছিলেন। নয়া এই রাজনৈতিক ফ্রন্টটির আদর্শবাণী হল- ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস। ইতিমধ্যেই তাঁরা নিট কেলেঙ্কারি-সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদেও সরব হয়েছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.