সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার পাশমাইলরামের সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫। মঙ্গলবার এই উর্ধ্বতন পুলিশ আধিকারিক এই তথ্য দিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ বলেন, “ধ্বংসাবশেষ সরানোর সময় এখনও পর্যন্ত ৩২ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের।” পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে।
STORY | Telangana pharma plant explosion: Toll rises to 34, says official
AdvertisementREAD: https://t.co/gItR02V1Uq
(PTI Photo) pic.twitter.com/Vlkl7JiBQ7
— Press Trust of India (@PTI_News) July 1, 2025
তেলেঙ্গার স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর জানিয়েছেন, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শ ন করবেন। সোমবার বিকালে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় তেলেঙ্গানার রাসায়নিক কারখানায়। বিস্ফোরণের পরেই আগুন লেগে যায় কারখানায়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানের কাজ শুরু করেন। আগুন নেভানোর পর শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বেশ কয়েকজন শ্রমিক ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গিয়েছে। এমনকী বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পড়ে। আরও একটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ