দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে দলের সোশাল মিডিয়া সামলেছিলেন। নেটভুবনে বিরোধীদের পালটা দেওয়া থেকে শুরু করে দলের ঢাল হয়ে দাঁড়ানো-আমজনতার মনে বিজেপির অন্য়তম প্রধান মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু সেই অমিত মালব্যকে এবার আইটি সেলের মাথা থেকে সরিয়ে দিল বিজেপি। তাঁর পরিবর্তে সোশাল মিডিয়া কনভেনর হিসাবে ঘোষণা করা হয়েছে ছত্তিশগড়ের দীপক মাস্কের নাম। একেবারে ঢেলে সাজানো হয়েছে বিজেপির সোশাল মিডিয়া টিম।
আরও পড়ুন:
সর্বকনিষ্ঠ হিসাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন নীতীন নবীন। তরুণ প্রজন্মকে মাথায় রেখেই নিজের টিম সাজাবেন তিনি, এমনটাই জল্পনা ছিল পদ্ম শিবিরে। বর্তমানে জাতীয় রাজনীতিতে সোশাল মিডিয়ার গুরুত্ব ক্রমেই বাড়ছে। সোশাল মিডিয়ায় জন্মগ্রহণ করা একটি দলের অরাজনৈতিক কর্মসূচিতে সাড়া দিয়েছ বহু মানুষ। এহেন পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপিকেও সোশাল মিডিয়ার কার্যকলাপ পর্যালোচনা করতে হবে, মনে করছিলেন বিশ্লেষকদের একাংশ।
হাইপ্রোফাইল নেতাদের ভিড়ে সেভাবে আলাদা করে নজর করা যায়নি দীপককে। রসায়নের অধ্যাপক হিসাবে কেরিয়ার শুরু করছিলেন। তারপর কৃষিবিজ্ঞান নিয়ে কাজ করেছেন প্রায় তিরিশ বছর।
সেই ‘পরামর্শ’ সম্ভবত মাথায় রেখেছেন নীতীন। দলের সোশাল মিডিয়া বিভাগকে ঢেলে সাজিয়েছেন। কনভেনর দীপকের নেতৃত্বে কাজ করবেন মহারাষ্ট্রের প্রীতি গান্ধী, দিল্লির শিবানন্দ দ্বিবেদী, উত্তরাখণ্ডের অলোক ভাট এবং হরিয়ানার অরুণ যাদব। বিজেপির সোশাল মিডিয়ার নতুন ‘মস্তিষ্ক’ দীপক মাস্কে দীর্ঘদিন ধরে কাজ করেছেন ছত্তিশগড়ের ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে। রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্বও সামলেছেন একটা সময়ে। দলের ডিজিটাল কার্যকলাপেও নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে।
তবে হাইপ্রোফাইল নেতাদের ভিড়ে সেভাবে আলাদা করে নজর করা যায়নি দীপককে। রসায়নের অধ্যাপক হিসাবে কেরিয়ার শুরু করছিলেন। তারপর কৃষিবিজ্ঞান নিয়ে কাজ করেছেন প্রায় তিরিশ বছর। সরকারি প্রকল্পগুলি কীভাবে ভোটারদের প্রভাবিত করেছে, সেই তথ্য বিশ্লেষণেও যথেষ্ট আগ্রহ রয়েছে তাঁর। একাধিক সংস্থার জন্য এই ইস্যুতে রিপোর্ট তৈরি করেছেন দীপক। ২০০৯ থেকে ছত্তিশগড় বিজেপির আইটি সেলে যোগ দেন। রাজ্য সরকারের মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান পদেও ছিলেন। ভোটারদের তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করার অভ্যাসই দীপককে নতুন দায়িত্বে অনেকটা সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের