সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনতার রায় মাথা পেতে নিলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবেই। দিল্লির ফলাফল নিয়ে সোশাল মিডিয়ায় বার্তা রাহুল গান্ধীর। লোকসভার বিরোধী দলনেতার পোস্টে স্পষ্ট ইঙ্গিত, দল ব্যর্থ হলেও দিল্লির সার্বিক ফলাফলে অখুশি নন তিনি। পরোক্ষে কেজরিওয়ালকে বার্তাও দিয়ে দিলেন রাহুল।
দিল্লির ফলাফল বলছে ২৭ বছর পর রাজধানীতে বিজেপির ‘ওয়াপসি’ হতে চলেছে। ৭০ আসনের মধ্যে ৪৮টি জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে গেরুয়া শিবির। ৭০-এ ২২ পেয়ে গেল গেল রব আপ শিবিরে। অথচ ৭০-এ শূন্য পাওয়া কংগ্রেসের সংসারে এখন যেন খোলা হাওয়া। শুধু এবার নয়, বিধানসভা এবং লোকসভা ধরলে শেষ ছটি নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের খাতায় শূন্য। অথচ তাতে বিশেষ দুঃখ নেই হাত শিবিরের। অরবিন্দ কেজরিওয়ালের পরাজয়েই যেন নিজেদের সাফল্য দেখছে হাত শিবির। সেটাই স্পষ্ট রাহুলের বার্তায়।
दिल्ली का जनादेश हम विनम्रता से स्वीकार करते हैं।
Advertisementप्रदेश के सभी कांग्रेस कार्यकर्ताओं को उनके समर्पण और सभी मतदाताओं को उनके समर्थन के लिए दिल से धन्यवाद।
प्रदूषण, महंगाई और भ्रष्टाचार के विरुद्ध – दिल्ली की प्रगति और दिल्लीवासियों के अधिकारों की यह लड़ाई जारी रहेगी।
— Rahul Gandhi (@RahulGandhi) February 8, 2025
বিরোধী দলনেতা সোশাল মিডিয়া পোস্টে বলছেন, ‘দিল্লির জনাদেশ বিনম্রভাবে স্বীকার করছি। দিল্লির সব কংগ্রেস কর্মীকে লড়াকু মানসিকতার জন্য ধন্যবাদ। যে ভোটাররা আমাদের সমর্থন করেছেন, তাদেরও ধন্যবাদ।’ এর পরই রাহুলের বার্তা, ‘দূষণ, মূল্যবৃদ্ধি আর দুর্নীতির বিরুদ্ধে দিল্লিবাসীর অধিকারের এই লড়াই চলবেই।’ দূষণ, মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি, সোশাল মিডিয়া পোস্টে যে তিনটি ইস্যুর উল্লেখ রাহুল করেছেন সেগুলিই এবারের দিল্লি ভোটে নির্ণায়ক ফ্যাক্টর হয়েছে বলে মনে করা হচ্ছে। আর সবকটি ফ্যাক্টরেই বিদ্ধ হয়েছে আপ। বস্তুত রাহুলের এই পোস্টও ঘুরিয়ে কেজরিওয়ালকেই খোঁচা।
বস্তুত দিল্লিতে কংগ্রেস এবার ‘ভোটকাটুয়া’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নিজেদের প্রাপ্তি বলতে মোটে দু শতাংশ ভোটবৃদ্ধি। কিন্তু ওই সামান্য ভোট বাড়িয়েই আপের পথের কাঁটা হয়ে উঠতে পেরেছে কংগ্রেস। অন্তত ১০-১২ আসনে কেজরির দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের প্রাপ্ত ভোট। সেটাকেই সাফল্য হিসাবে দেখানোর চেষ্টা করছে কংগ্রেসের একাংশ। রাহুলের পোস্টেও যেন প্রচ্ছন্নভাবে সেই বার্তাই দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
মাইসুরুতে ঘুরতে যাওয়াই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হরিণঘাটার গৃহবধূর, মা হারা ৩ বছরের শিশু
-
স্কুলছাত্রী সেজে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব, ৬ নাবালিকাকে পাচারের ছক! উদ্ধার চা বাগানে, গ্রেপ্তার তরুণী
-
বারাণসীর ঐতিহ্য এবার লন্ডনেও! টেমসের তীরে হবে ‘গঙ্গা আরতি’, জেনে নিন সময়সূচি
-
আইন পড়ুয়াদের লাইসেন্স আটকাতে চেয়েছিলেন, ১৫০ কোটির দুর্নীতিতে বিদ্ধ সেই বার কাউন্সিলের চেয়ারম্যান
-
হাসপাতালে রোগী ফেলে রাখার অভিযোগ, ‘ইয়ার্কি বার করে দেব’, ডাক্তারকে ‘হুঁশিয়ারি’ বিজেপি নেত্রীর!