সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িক হলেও কিছুটা স্বস্তি লাভ হল উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যর৷ জেএনইউ কর্তৃপক্ষের শাস্তির বিরুদ্ধে স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট৷ শাস্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অ্যাপিলেট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন উমর-অনির্বাণ৷ সেই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি মনমোহন৷
ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ ক্যাম্পাসে ‘দেশদ্রোহী’ স্লোগান দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শাস্তির মুখে পড়তে হয় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যকে৷ উমরকে এক সেমেস্টারের জন্য বরখাস্ত ও ২০ হাজার টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়৷ অনির্বাণকে জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত বরখাস্ত করা হয় এবং তারপর ২৩ তারিখের মধ্যে থিসিস শেষ করার নির্দেশ দেওয়া হয়৷ যার পরে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরের তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়৷
শাস্তির প্রতিবাদে টানা অনশন শুরু করেন কানহাইয়া, উমর, অনির্বাণরা৷ কিন্তু ১০ দিন পর তা তুলে নেন৷ প্রসঙ্গত, মে মাসের ১৩ তারিখ কানহাইয়া কুমারের শাস্তির উপরেও স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট৷ এবারে স্বস্তি পেলেন উমর ও অনির্বাণও৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের