Delhi

পরকীয়ার ‘কাঁটা’, ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী, কুঠারের কোপ সন্তানদেরও

আগেও স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৩, ১২:০৮

options
link
পরকীয়ার ‘কাঁটা’, ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী, কুঠারের কোপ সন্তানদেরও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুলতেন স্ত্রী। মা’কে সমর্থন করত ছেলে মেয়েরাও। সেই রাগে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। কুঠার দিয়ে আঘাত করেন সন্তানদেরও। দিল্লির (Delhi) এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন অভিযুক্তের দুই সন্তান।

Advertisement

জানা গিয়েছে, ৫৫ বছর বয়সি অভিযুক্তের নাম বিজয় বীর। ৩১ বছর আগে উত্তরপ্রদেশের সুমন নামে এক মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘদিন ধরেই পণ দেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই ছিল। কয়েকদিন আগে সুমন জানতে পারেন, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। সেই নিয়েই প্রায় কথা কাটাকাটি হত তাঁদের মধ্যে। মা’কে সমর্থন জানাতেন বিজয়ের দুই সন্তানও।

Advertisement

[আরও পড়ুন: রিঙ্কু যা খেলছিল, আমি বল করলেও পাঁচ ছক্কা খেতাম: রশিদ খান]

এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার কুঠার দিয়ে স্ত্রীকে কোপাতে শুরু করেন বিজয়। ঘুমন্ত অবস্থায় খুন হন সুমন। পাশের ঘরে ঢুকে দুই সন্তানকে কুঠারের কোপ দেন বিজয়। কোনওক্রমে বাবার হাত থেকে কুঠার কেড়ে নিয়ে ঘরে আটকে দেন তাঁরা। তারপরে পুলিশে খবর দেন। পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেলে সুমনকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসাধীন রয়েছেন তাঁর এক পুত্র ও কন্যা। গ্রেপ্তার করা হয় বিজয়কে।

Advertisement

দিল্লি পুলিশের তরফে জানা গিয়েছে, এর আগেও স্ত্রীকে খুনের চেষ্টা করেছেন বিজয়। ২০১৭ সালে একবার স্ত্রী ও পুত্রকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওমতে প্রাণে বাঁচেন সুমন। সেই সময়েও গ্রেপ্তার হন বিজয়। জেল হেফাজতেও পাঠানো হয় তাঁকে। কিন্তু পরে পরিবারের তরফ থেকেই অভিযোগ তুলে নেওয়া হয়, ফলে বেকসুর খালাস পেয়েছিলেন বিজয়। 

[আরও পড়ুন: যৌন হেনস্তায় অভিযোগকারীর পাশে দাঁড়ানোর জের, পিটি ঊষাকে তীব্র আক্রমণ মহুয়া-প্রিয়াঙ্কার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.