সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ফোন কেনে এক বন্ধু। বাকি তিনজন খাওয়াতে বলে। রাজি হয়নি কিশোর। সেই থেকে বচসা, তার জেরে বন্ধুদের হাতেই খুন হতে হল তাকে। পুলিশ জানিয়েছে ছুরির একাধিক কোপে কিশোরের মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির শকরপুরে। অভিযুক্ত কিশোরদের গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম শচীন। সে নবম শ্রেণির পড়ুয়া। বয়স ১৬। অভিযুক্ত বন্ধুরাও একই শ্রেণিতে পড়ে। সোমবার সন্ধ্যার দিকে শকরপুর রোডের কাছে পুলিশের গাড়ি টহল দেওয়ার সময় আধিকারিকরা রামজি সিঙারার দোকানের কাছে রক্তের দাগ দেখতে পান। সেখানেই শচীনকে কোপাচ্ছিল তিনজন। পুলিশ কিশোরকে উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, দেহের পিছন অংশে একাধিক আঘাত জেরে তার মৃত্যু হয়েছে।
ডেপুটি পুলিশ সুপার অপূর্বা গুপ্তা বলেন, “ঘটনার দিন শচীন ও তার এক বন্ধু ফোন কিনে বাড়ি ফিরছিল। সেই সময় আরও তিনবন্ধু শচীনকে খাওয়াতে বলে। তাতে রাজি না হওয়ায় তিন কিশোর তাকে ছুরি দিয়ে কোপাতে থাকে।” ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ও ৩(৫) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ খবর
-
ঘুপচি ঘর, সংকীর্ণ পথ, নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থাও! নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুতে সামনে ছত্রে ছত্রে অব্যবস্থা
-
‘দাউদাউ আগুন সিঁড়িতে, মরেই যেতাম’, বিভীষিকাময় মুহূর্ত ভুলতে পারছেন না আবাসিকরা
-
মাকে হারানোর যন্ত্রণা নিয়েও মাঠে, হাফসেঞ্চুরি করে অঝোরে কান্না প্রাক্তন নাইট নীতীশ রানার
-
হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে! মার্কিন চালে অস্বস্তিতে তেহরান
-
চা বাগানের জমি বিক্রির টাকা তৃণমূল ফান্ডে! উত্তরে কেলেঙ্কারির অভিযোগ মন্ত্রী শংকরের