Delhi

সূর্যের চোখ রাঙানিতে ভাজা ভাজা দেশ, ৪৫ ডিগ্রি ছাপিয়ে গরমে ‘মে রেকর্ড’ দিল্লির, শঙ্কিত বিজ্ঞানীরা 

আগুনে গরমে রাস্তায় বেরনো হওয়া কঠিন হয়ে উঠেছে। ছাতা, জল নিয়ে বেরলেও মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। প্রভাব পড়ছে স্বাভাবিক জনজীবনে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ২০:৩৪

options
link
সূর্যের চোখ রাঙানিতে ভাজা ভাজা দেশ, ৪৫ ডিগ্রি ছাপিয়ে গরমে ‘মে রেকর্ড’ দিল্লির, শঙ্কিত বিজ্ঞানীরা 

চোখ রাঙাচ্ছে সূর্য, আকাশ যেন তপ্ত কড়াই, ভাজা ভাজা হচ্ছে গোটা দেশ। গত দুই বছরে এমন আগুনে গ্রীষ্ম দেখেনি দিল্লি। রাজধানীতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্র ৪৫ ডিগ্রি ছাপিয়ে গিয়েছে। এখনও মে মাসের অর্ধেক বাকি। তার পর জুন। ইদানীংকালে জুলাইয়ের আগে স্বস্তির বৃষ্টি দেখা দেয় না। এমনকী তা দেখা দিলেও গরম কমার নাম নেয় না। এই অবস্থায় কোথায় পৌঁছবে উত্তাপ। পুরনো রেকর্ডও কি চুরমার হয়ে যাবে। সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমন চিন্তিত পরিবেশ বিজ্ঞানীরা।

Advertisement

দুপুর না, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাজধানীর সবকটি ওয়াদের স্টেশনের তাপমাত্রা মাপক যন্ত্র জানিয়েছে, দিল্লির গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.১ ডিগ্রি। যা গতকালকের গড় সর্বোচ্চ তাপমাত্রাকে (৪৪ ডিগ্রি) ছাপিয়ে গিয়েছে। এদিন ৪৫.১ ডিগ্রি ছিল পালম এবং সফদরজংয়ে (স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি)। লোধি রোডে তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি (স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি বেশি) এবং আয়ানগরে উত্তাপ পৌঁছায় ৪৫.৫ ডিগ্রিতে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সকালের দিকে শহরের কোথায় বৃষ্টিপাত হয়নি।

Advertisement

এই অবস্থায় আগুনে গরমে রাস্তায় বেরনো হওয়া কঠিন হয়ে উঠেছে। ছাতা, জল নিয়ে বেরলোও মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। প্রভাব পড়ছে স্বাভাবিক জনজীবনে। ইতিমধ্যে দিল্লির স্বাস্থ্য দপ্তরের তরফে এক নির্দেশিকায় সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে বারণ করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, মাত্রাছাড়া উত্তাপে দীর্ঘক্ষণ বাইরে থাকলে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। ছায়ায় আশ্রয় নেওয়া এবং অতিরিক্ত জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। অন্যদিকে পরিবেশকর্মীরা ফের একবার দিল্লির সবুজ ধ্বংস নিয়ে প্রশ্ন তুলছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.