সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাস, আজ মধ্যরাত পর্যন্তই সময়৷ তারপর আর রেলের কাউন্টার, ওষুধের দোকান, হাসপাতাল, শ্মশান, বিমানযাত্রা, পেট্রল পাম্প, জল কিংবা ইলেক্ট্রিকের বিল কোথাও আর ব্যবহার করা যাবে না পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ বাতিল নোট জমা, অদল-বদল, নতুন টাকা তোলার যাবতীয় কাজ এবার শুধুমাত্র হবে ব্যাঙ্কেই৷ সেই সময়সীমাও আগেই বেঁধে দিয়েছে সরকার৷ মাত্র ৩০ ডিসেম্বর৷
৮ তারিখে বাতিলের ঘোষণার পর প্রথমে পেট্রল পাম্প, সরকারি হাসপাতাল, মাদার ডেয়ারি, রেলের কাউন্টার ও শ্মশানে পুরনো নোট ব্যবহারের অনুমতি দিয়েছিল সরকার৷ সেই সময়সীমা ছিল ৭২ ঘণ্টা মাত্র৷ পরে চাপের মুখে সময়সীমা দুই ধাপে বাড়িয়ে দেওয়া হয়৷ ২৪ নভেম্বরের মধ্যরাত পর্যন্ত পুরনো নোটের আয়ু নির্ধারিত করে দেয় সরকার৷ বাড়ানো হয় পুরনো নোট ব্যবহারের স্থানের পরিধিও৷ আজ সেই সময় সীমা শেষ৷
সাধারণ মানুষের কাছে নোট জমা, তোলা এবং বদলানোর একমাত্র আশ্রয় এখন ব্যাঙ্কগুলি৷ সেই সময়সীমাও নির্ধারিত৷ ৩০ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন সাধারণ মানুষ৷ তাই আজ ফের ব্যাঙ্কের সামনে নতুন করে লাইন বাড়ার আশঙ্কা করছেন অনেকেই৷ অন্যান্য সরকার অনুমোদিত জায়গায় নোট বাতিল বন্ধ হওয়া নিয়েও গণ্ডগোলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরাও৷ যদি না কেন্দ্র এই সময়সীমা আরও একটু বাড়িয়ে দেয়৷
সর্বশেষ খবর
-
রাহুলের গড় থেকে ‘পিডিএ যাত্রা’ শুরু অখিলেশের, জোটে বিরাট সংখ্যক আসন চাইছে ‘ক্ষুব্ধ’ কংগ্রেস
-
সিপিএম-তৃণমূলের ভালোবাসা! ‘আজাদি’ স্লোগানে মমতাকে ‘টুকরে টুকরে গ্যাং’ কটাক্ষ শুভেন্দুর
-
২৭ লক্ষ নাম বাদের দায় মমতার, বিজেপি-কমিশনের নয়! তোপ শুভেন্দুর
-
রবিতেই শহরজুড়ে পুজোর আকাশ! এ সপ্তাহেই হাওয়া বদল উত্তর-দক্ষিণে?
-
শান্তিপ্রস্তাব নাকজ করতেই আমেরিকাকে ‘বিশ্বাসঘাতক’ তোপ ইরানের, মার্কিন ঘাঁটিগুলি ধ্বংসের হুঁশিয়ারি