সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আর রেলের টিকিট কাটার সময়ও ব্যবহার করা যাবে না ৫০০ টাকার বাতিল নোট৷ লোকাল ট্রেনের টিকিট, মেট্রোর টিকিট বা স্মার্টকার্ড রিচার্জ করতে এতদিন পর্যন্ত বাতিল ৫০০ টাকার নোট গ্রহণ করছিল রেল৷ কিন্তু এবার সেই সুবিধাও আর মিলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে৷
রেলের টিকিট ছাড়াও, রেল ক্যান্টিন থেকে খাবার কিনে খাওয়ার ক্ষেত্রেও এতদিন পর্যন্ত বাতিল নোট নেওয়ার পরিষেবা অব্যাহত ছিল৷ কিন্তু শুক্রবার রাত ১২টার পর থেকে সেই নিয়মও বদলে যাবে৷
কেবল দুরপাল্লার ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রেই আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট ব্যবহার করা যাবে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে৷ অর্থাৎ এরপর বাতিল নোট ব্যাঙ্ক ছাড়া আর কোথাও গ্রহণ করা হবে না বলেই জানিয়ে দেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু