Digital transaction

‘গত ৭ বছরে দেশে ১৯ গুণ বেড়েছে ডিজিটাল লেনদেন’, জানালেন প্রধানমন্ত্রী

এদিন রিজার্ভ ব্যাংকের দু'টি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২১, ১৫:০৩

options
link
‘গত ৭ বছরে দেশে ১৯ গুণ বেড়েছে ডিজিটাল লেনদেন’, জানালেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে লাফিয়ে বেড়েছে ডিজিটাল লেনদেন (Digital transactions)। গত ৭ বছরে তা বেড়েছে ১৯ গুণ। শুক্রবার খুচরো বিনিয়োগকারীদের জন্য রিজার্ভ ব্যাংকের নতুন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর শক্তিকান্ত দাশ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতেই এই প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

আর এই উদ্বোধনের মুহূর্তেই দেশে ডিজিটাল লেনদেনের বিস্ফোরণ নিয়ে উচ্ছ্বসিত হলেন মোদি। তিনি বলেন, ”মাত্র ৭ বছরে ভারতে ডিজিটাল লেনদেন ১৯ গুণ বৃদ্ধি পেয়েছে। ৬-৭ বছর আগেও ব্যাংকিং, পেনশন, জীবনবিমা এসব ছিল ভারতের ‘এক্সক্লুসিভ ক্লাব’। দেশের সাধারণ মানুষ, দরিদ্র পরিবার, কৃষক, ছোট ব্যবসায়ী, মহিলা, দলিতের মতো অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরা এসবের থেকে বহু দূরে অবস্থান করতেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মোবাইলে জোরে গান শুনলেই নামিয়ে দেওয়া হবে বাস থেকে! নির্দেশ আদালতের]

এদিন প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এই সব সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল যাঁদের উপরে, তাঁরা কেউই সেই বিষয়ে ভ্রুক্ষেপ করেননি। তাঁর কথায়, ”নানা রকম অজুহাত দেখানো হত। বলা হত, ব্য়াংকের শাখা নেই, কর্মী নেই, ইন্টারনেট নেই, সচেতনতা নেই। কত রকম যুক্তি যে দেখানো হত!” সেই সঙ্গে রিজার্ভ ব্য়াংক যে মূলত দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা ভেবেই যে গত এক বছরে নানা পদক্ষেপ করেছে তাও মনে করিয়ে দেন তিনি।

প্রসঙ্গত, এদিন দু’টি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। তার একটি সরাসরি খুচরো বিনিয়োগের প্রকল্প। অন্যটি রিজার্ভ ব্যাংকের প্রকল্প। প্রথম প্রকল্প থেকে সুবিধা পাবেন খুচরো বিনিয়োগকারীরা। অনেক নিরাপদ হবে আর্থিক বিনিয়োগ। এর ফলে ডিজিটাল মাধ্যমে প্রতারণার সম্ভাবনা কমবে। অন্যদিকে দ্বিতীয় প্রকল্পটির মাধ্যমে দেশের ব্যাংকিং ক্ষেত্র এক সূত্রে কাজ করতে পারবে। যার সুফল পাবেন গ্রাহকরাও। এই প্রকল্পটির নাম ওমবুধস্মান প্রকল্প।

[আরও পড়ুন: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, তপসিয়ার বাসস্ট্যান্ডের কাছে আগুন লাগায় ছড়াল তীব্র চাঞ্চল্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.