গান চালানো নিয়ে বচসা, পার্টিতে এসে ডিজের আক্রমণে প্রাণ গেল যুবকের

রাজধানীতে ফিরল জেসিকা লাল কাণ্ডের ছায়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০১৮, ১৯:০৭

options
link
গান চালানো নিয়ে বচসা, পার্টিতে এসে ডিজের আক্রমণে প্রাণ গেল যুবকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে ফিরল জেসিকা লাল হত্যাকাণ্ডের স্মৃতি। বার বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতাকে ড্রিঙ্ক দিতে পারেননি জেসিকা। তারপরই ক্রেতার গুলিতে নিহত হয়েছিলেন তিনি। এবারের ঘটনা অনেকটা একইরকম। তবে এবার প্রাণ হারালেন ক্রেতাই। সামান্য একটি গান চালানো নিয়ে ডিজের সঙ্গে বচসা। আর তার জেরেই মৃত্যুর কোলে ঢোলে পড়তে হল এক জিমের মালিককে। রবিবার পশ্চিম দিল্লির একটি পাবের এই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য।

Advertisement

[চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বাঁচতে ঝাঁপ দিয়ে মৃত্যু মুম্বই মেলের সহকারী চালকের]

বিজয় গার্ডেনের বাসিন্দা ২৮ বছরের বিজয়দীপ একটি জিমের মালিক। রবিবার রাতে দুই বন্ধুর সঙ্গে পশ্চিম দিল্লির একটি পাবে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল, বন্ধুর জন্মদিন সেলিব্রেশন। সেখানেই এক ডিজের সঙ্গে গান চালানো নিয়ে বচসায় জড়ান বিজয় ও তাঁর বন্ধুরা। পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রাগের মাথায় মাখন লাগানোর ছুরি বিজয়ের পেটে ঢুকিয়ে দেয় ওই ডিজে। গলগল করে রক্ত বেরতে শুরু করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় জখম হন বিজয়ের দুই বন্ধুও। যাঁদের মধ্যে ছিলেন ২২ বছরের এক যুবতী। তাঁদেরও হাসপাতালে ভরতি করা হয়। আপাতত তাঁরা বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

[বিমানসেবিকার শ্লীলতাহানি, কাঠগড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট]

পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার বিজয় কুমার জনান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশের কাছে খবর পৌঁছায়। এবং কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ডিজে দীপককে গ্রেপ্তার করা হয়। বিজয়ের বিজনেস পার্টনার পুনিত ভাটিয়া পুলিশকে জানান, এক বন্ধুর জন্মদিন সেলিব্রেট করতেই তাঁরা ওই পাবে গিয়েছিলেন। আমরা মোট আটজন ছিলাম। কিন্তু সেখানে ডিজে যেসব গান চালাচ্ছিলেন, তা তাঁদের একেবারেই পছন্দ হচ্ছিল না। তাই বারবার ডিজেকে অনুরোধ করা হচ্ছিল কোনও পাঞ্জাবি গান চালাতে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন আমাদের মধ্যে একজন বন্ধু জোর করে ডিজের ল্যাপটপ কেড়ে নিয়ে নিজেই গান বদলের চেষ্টা করে। সেই সময়  পরিস্থিতি সামাল দিতে পাবের বাউন্সাররাও ছুটে আসে। বিজয় মধ্যস্থতা করতে এগিয়ে এলেই তাঁর উপর ছুরি নিয়ে হামলা করা হয়। রেস্তরাঁর রান্নাঘর থেকে একটি ছুরি এনেই বিজয়কে আক্রমণ করে ওই ডিজে। গোটা ঘটনায় শোকের ছায়া বিজয় ও তাঁর বন্ধুমহলে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.