Pinaka

নির্ভুল আঘাতে নিমেষে ধ্বংস শত্রু! দূরপাল্লার ‘পিনাক’-এর সফল পরীক্ষা, শঙ্কিত চিন-পাকিস্তান

সফল পরীক্ষার পর ডিআরডিও ও ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:৩০

options
link
নির্ভুল আঘাতে নিমেষে ধ্বংস শত্রু! দূরপাল্লার ‘পিনাক’-এর সফল পরীক্ষা, শঙ্কিত চিন-পাকিস্তান
দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাক হল ‘মাল্টি ব্যারেল রকেট লঞ্চার’।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাক হল ‘মাল্টি ব্যারেল রকেট লঞ্চার’। বৃহস্পতিবার দূরপাল্লার পিনাক রকেট সিস্টেমের সফল পরীক্ষা করল ভারত। এদিন বিশ্বের প্রতিরক্ষা বাজারে চাহিদা তৈরি হওয়া পিনাক-এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হল ওড়িশার চাঁদিপুরে। ন্যূনতম ৬০ কিলোমিটার পাল্লার রকেট পরীক্ষা করা হয়েছে।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ৮ জুলাই চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে পিনাক লং-রেঞ্জ গাইডেড রকেটের সফল পরীক্ষা করেছে। ডিআরডিও বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি ক্ষেত্রে আগেই ঠিক করা গতিপথ ধরে নিখুঁত ভাবে লক্ষ্যে আঘাত হেনেছে পিনাক থেকে ছোড়া রকেট। ডিআরডিও আরও জানিয়েছে, মোতায়েন করা সমস্ত পরিমাপক যন্ত্র ক্ষেপণাস্ত্রটির উড়ানের গোটা সময়জুড়ে গতিপথ পর্যবেক্ষণ করেছে। এদিনের সফল পরীক্ষার পর ডিআরডিও ও ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম পিনাক-এর দু’টি প্যাড রয়েছে। যার প্রতিটিতে ৬টি করে রকেট রয়েছে। ৪৫ সেকেন্ডের মধ্যে ১২টি রকেট ছুড়তে পারে এই লঞ্চার। পিনাক-এর আগের পাল্লা ছিল ৪০-৪৫ কিলোমিটার। বর্তমানে সেটি বেড়ে হয়েছে ৭৫-৯০ কিলোমিটার। ট্রাকে চাপিয়ে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এই কারণেই আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বাড়ছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.