সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণ্ডপে প্রতিমা দর্শনের অতিরিক্ত ভিড়। আর সেই ভিড়ে পদপিষ্ট হয়ে বিপত্তি। প্রাণ গেল দুই মহিলা এবং এক শিশুর। বিহারের গোপালগঞ্জের ঘটনায় শোকের ছায়া।
মহানবমীর রাত সাড়ে আটটা নাগাদ বিহারের গোপালগঞ্জে রাজা ডাল পুজো মণ্ডপে অতিরিক্ত ভিড় ছিল। ভিতরে একটি শিশু প্রথমে পদপিষ্ট হয়ে যায়। শিশুকে তুলতে গিয়ে আরও দুজন পড়ে যান। প্রচণ্ড ভিড়ে দমবন্ধ হয়ে প্রাণ যায় সকলের। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, প্রাণ হারান সকলেই।
[আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ২ জনের]
এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দেওয়া হয়। পুলিশের দাবি, মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে এই বিপত্তি। মণ্ডপে ভিড় সামাল দেওয়ার যথোপযুক্ত ব্যবস্থা ছিল না বলেই দাবি স্থানীয়দের। কেন পুজো উদ্যোক্তারা মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয়নি উঠছে সেই প্রশ্ন।
[আরও পড়ুন: পুজোয় বেড়াতে যাওয়াই কাল! বাড়ি ফাঁকা থাকার সুযোগে লক্ষাধিক টাকা, প্রচুর গয়না লুট]
সর্বশেষ খবর
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে
-
পিছু ছাড়ছে না দুর্যোগ, বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ! লাল সতর্কতা জারি, ফের ভাসবে কলকাতা?