সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬৷ নিকোবর দ্বীপ থেকে ২৫ কিলোমিটার দূরে, সমুদ্রবক্ষ কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে৷ জারি হয়েছে সুনামি সতর্কতা৷ সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের মূল ভূখণ্ডের মৎস্যজীবীদের৷ চলতি বছর এই প্রথম ভূকম্পন অনুভূত হল এই দ্বীপপুঞ্জে৷ এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি৷
[সোয়াইন ফ্লু’তে আক্রান্ত অমিত শাহ, অনিশ্চিত রাজ্য বিজেপির কর্মসূচি]
মেটেরোলজিক্যাল বিভাগ জানিয়েছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে৷ ফলে এই মাত্রার কম্পন ওই অঞ্চলে খুব স্বাভাবিক৷ যাতে সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়, সে কারণেই সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে এবং ভারতের মূল ভূখণ্ডে৷ কারণ, সমুদ্রের তলদেশে ভূকম্পন হওয়ার ফলে সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাই প্রাণহানির এড়াতে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷
[ঘরে ফিরলেন ‘উধাও’ বিধায়করা, কিছুটা স্বস্তিতে কুমারস্বামী]
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে একই রকম ভাবে প্রথমে ভূমিকম্প ও তারপর সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ার বালিতে৷ লম্বক দ্বীপে হওয়া ভূমিকম্পে একশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ এরপর পালু লাগোয়া সুলাওয়েসি দ্বীপে একসঙ্গে আঘাত হানে ভূমিকম্প ও সুনামি৷ রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.৫৷ জোড়া প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয় প্রায় ২ হাজারেরও বেশি মানুষের৷
IMD: Earthquake measuring 6.0 on the Richter scale strikes Nicobar Islands region
— ANI (@ANI) January 17, 2019
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের