West Bengal Assembly Election

ভোটের বাজারে মদের ফোয়ারা, নোটের পাহাড়! বাংলা থেকে কত কোটি বাজেয়াপ্ত?

ভোটমুখী পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পণ্ডিচেরীতে অভিযান চালিয়ে মোট ৬৫০ কোটি টাকার নগদ, মদ, মাদক, মূল্যবান ধাতু ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৫:৩৩

options
link
ভোটের বাজারে মদের ফোয়ারা, নোটের পাহাড়! বাংলা থেকে কত কোটি বাজেয়াপ্ত?
প্রতীকী ছবি।

দেশজুড়ে ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ও ৬টি রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এইসব রাজ্যে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। এরপর থেকে ভোটমুখী পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পণ্ডিচেরীতে অভিযান চালিয়ে মোট ৬৫০ কোটি টাকার নগদ, মদ, মাদক, মূল্যবান ধাতু ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

এই রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি মদ উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আজ ৫ এপ্রিল পর্যন্ত রাজ্য থেকে ২১ লাখ ২৯ হাজার ১০৩ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়। এর বাজারমূল্য ৫৫ কোটি টাকা। তামিলনাড়ু থেকে বাজেয়াপ্ত হয়েছে সবথেকে বেশি নগদ প্রায় ৩০ কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকেই সবচেয়ে বেশি মূল্যের বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। প্রায় ৩১৯ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে বাংলা থেকে। এরপরেই রয়েছে তামিলনাড়ু, সেখান থেকে উদ্ধার হয়েছে ১৭০ কোটি টাকার সামগ্রী। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত একাধিক অভিযানে ৬৫০ কোটির মদ, মাদক সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে সাফল্য পাওয়া গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্বাচন কমিশনের তরফে পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ু থেকে মোট ৭৪ হাজার ২৯ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য ২ কোটি টাকা। পাঁচ রাজ্যের মধ্যে মাদক বাজেয়াপ্ততে এগিয়ে তামিলনাড়ু। এই রাজ্য থেকে ৬৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৬৫ কোটি টাকার মাদক। অন্যদিকে, অসম থেকে ৫৬ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মূল্যবান ধাতু উদ্ধারের নিরিখেও এগিয়ে বাংলা। রাজ্য থেকে গত দুই মাসে ৩৯ কোটি টাকার মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করা হয়েছে। অসম থেকে ৬ লাখ ৮৪ হাজার ৬২৭ লিটার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য ২০ কোটি টাকা। পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৫৩ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। মদ বাজেয়াপ্ত হয়েছে মোট ২৯ লক্ষ ৬৩ হাজার ৬৮৯ লিটার। ২৩০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর আদর্শ আচরণবিধি চালু হয়েছে। এই পাঁচ রাজ্য ও তাদের আশপাশের রাজ্যগুলির মুখ্যসচিব, সিইও, ডিজিপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার নির্দেশ দেয় কমিশন। এর জন্য এই সব অঞ্চলে ৫ হাজার ১৭৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.