সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু ফেব্রুয়ারি মাসের চার তারিখ৷ শেষ ৮ মার্চ৷ পরপর একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন৷ এর মাঝে নিজের ‘মন কি বাত’ নিয়ে ধন্দে ছিল কেন্দ্র৷ কারণ উত্তরপ্রদেশে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের জন্য ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ চালু হয়ে গিয়েছে৷ কিন্তু রবিবারের আগেই কেটে গেল সেই জটিলতা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’কে ছাড়পত্র দিল নির্বাচন কমিশন৷
ভোট ভিক্ষা করতে গিয়ে নিজেকেই জুতোপেটা করলেন এই নেতা
প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকেই প্রতি সপ্তাহে নিজের ‘মন কি বাত’ নিয়ে দেশবাসীর কাছে হাজির হন নরেন্দ্র মোদি৷ তা সম্পূর্ণ সরকারিভাবেই৷ জানা গিয়েছে, সেই জন্যই এই ছাড়পত্র দিয়েছে কমিশন৷ তবে সূত্রের খবর, নির্বাচনবিধির শর্তাবলী মেনেই এই অনুষ্ঠান পরিচালনা করতে হবে বলে জানিয়েছে কমিশন৷
জানেন, কত শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয়র কাছে রয়েছে আধার কার্ড?
প্রায় মাসখানেক ধরে নির্বাচন হবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের মত রাজ্যগুলিতে৷ শোনা গিয়েছে, এই সময় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান চালু রাখার জন্য বহু আগে থেকে কমিশনের কাছে দরবার করছে বিজেপি সরকার৷ এই রবিবার দশম ও একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্যই মোদি বেশিরভাগ কথা বলবেন বলেই জানা গিয়েছে৷
সুনন্দা পুষ্করের মৃত্যু হয়েছে বিষপ্রয়োগে: এইমস
সর্বশেষ খবর
-
পুরাতনের গন্ধমাখা পোড়ো বাড়িই হোম স্টে! মধুচন্দ্রিমার নয়া ডেস্টিনেশন চিনের এই উপত্যকা
-
একবার ভিজলেই দফারফা! বর্ষায় চামড়ার জুতোর যত্ন নেবেন কীভাবে?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার মুখে টিম ইন্ডিয়া, সিরিজ বাঁচানোর ম্যাচে সুযোগ পাবে বৈভব?
-
এবার কলকাতার রাস্তা হকারমুক্ত হবে? বড় ইঙ্গিত দিলীপ ঘোষের
-
এক সপ্তাহের ডেডলাইন! জবরদখল হঠাতে শিয়ালদহ ও সুকান্ত সেতুতে নোটিস পুরসভার