সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাত্যহিক বিপর্যয় থেকে বাঁচতে দেবতার মূর্তির সামনেই আশ্রয় খোঁজে মানুষ৷ কিন্তু চোরেদের হাত থেকে বাঁচল না দেবমূর্তিও৷ তামিলনাড়ুর এক মন্দির থেকে খোয়া গেল বহুমুল্য শিবলিঙ্গ৷ মূর্তিটির দাম কয়েক কোটি টাকা৷
ঘটনা ত্যাগরাজা স্বামী মন্দিরের৷ জানা যাচ্ছে, পান্নার শিবলিঙ্গটি থাকত মন্দিরের লকারে৷ বহুমূল্য হওয়ার কারণেই সেটিকে বাইরে রাখা হত না৷ প্রতিদিন পুরোহিত ও মন্দিরের কর্মী এসে পুজোর সময় লকার থেকে সেটিকে বের করতেন৷ পুজো শেষে আবার যথাস্থানে তুলে রাখা হত৷ গত রবিবার পুজোর সময় তাঁরা দু’জন এসে দেখেন, লকার খোলা৷ এবং সেখানে শিবলিঙ্গ নেই৷ সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষর গোচরে আনেন বিষয়টি৷ সেই প্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়৷
কর্তৃপক্ষ জানাচ্ছে, পুরোহিত ও মন্দিরের কর্মী যথেষ্ট বিশ্বস্ত লোক৷ সেই জন্যই তাঁদের কাছে বিশ্বাস করে চাবি দেওয়া থাকত৷ এতদিন কোথাও কোনও গণ্ডগোল দেখা দেয়নি৷ কয়েক কোটি টাকার মূল্যের এই শিবলিঙ্গ কি তাঁদের গাফিলতিতেই চুরি গেল, নাকি এর পিছনে অন্য কোনও চক্র কাজ করছে, তারই সন্ধানে আছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে
-
অভ্যাসমতো সেঞ্চুরি কোহলির! শতরান গিলেরও, ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর, ঘেরাও-বিক্ষোভ বিজেপির! ‘জঙ্গলরাজ’, মন্তব্য কং বিধায়কের
-
তৃণমূলীকরণ চলবে না, রুখতে হবে বেনোজল, বঙ্গ বিজেপি নেতৃত্বকে বার্তা নীতীনের