সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাক সীমান্ত এলাকা৷ জম্মু ও কাশ্মীরের কুলগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনার৷ জানা গিয়েছে, সংঘর্ষে মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দার৷
Advertisement
ওই এলাকাতেই দুই জঙ্গি লুকিয়ে ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর৷ ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালায় সেনা৷ কিন্তু জঙ্গিরা পালিয়ে যায়৷ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে৷
Advertisement
এদিকে শুক্রবার রাতে পাঠানকোটের বামিয়াল সেক্টরে বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে এক পাক অনুপ্রবেশকারীর৷ গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে দুই পাক জঙ্গিকে খতম করেছিল সেনা৷ সেনা-জঙ্গি সংঘর্ষে আহত হয়েছিলেন এক বিএসএফ জওয়ান৷
Advertisement
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?