সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগাম খবর ছিল৷ অন্তত ৪ থেকে ৫ জন জঙ্গি লুকিয়ে রয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাদগমপোরা গ্রামে৷ সেই অনুযায়ী হানা দেয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ৷ সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা উত্তর দেয় যৌথ বাহিনীও৷ দুই পক্ষের গুলি বিনিময়ে এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
ইন্টারনেটেই বোমা বানানো শিখেছিল ‘দেশদ্রোহী’ সইফুল্লাহ
জানা গিয়েছে, নিহত জঙ্গি লস্করের সক্রিয় সদস্য ও শীর্ষ নেতা৷ বেশ কিছুদিন ধরেই কাশ্মীরের ওই গ্রামে ঘাঁটি গেড়েছিল তারা৷ জঙ্গিদের খোঁজে পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনা৷ প্রসঙ্গত, গত সোমবারই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় এক পুলিশ অফিসারের বাড়িতে হামলা চালায় ১২ জন সন্ত্রাসবাদীর একটি দল৷ তখন ওই পুলিশ অফিসার বাড়িতে ছিলেন না৷ জঙ্গিরা তাঁর বাড়ির লোকদের আটক করে রাখে এবং বাড়িতেও ভাঙচুর চালায়৷
দোলের আনন্দ মাটি করতে পারে জোড়া ঘূর্ণাবর্তের বৃষ্টি
সেই ঘটনা প্রসঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি শেষ পাল ভায়েদ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরাও পাল্টা হামলা চালাতে পারি৷ জঙ্গিদেরও বোঝা উচিত ওদেরও কিন্তু পরিবার রয়েছে৷ এই লড়াইটা পুলিশ ও সন্ত্রাসবাদীদের মধ্যে৷ পরিবার-পরিজনদের এর মধ্যে নিয়ে আসা কখনই উচিত নয়৷ পুলিশও যদি এরকম করা শুরু করে তাহলে তাদের পরিবারের কী হবে?’ সেই বক্তব্যের ফলশ্রুতিই এই সাম্প্রতিক অপারেশন, এমনটাই মনে করছেন অনেকে৷
কেন্দ্রের আর্জি সত্ত্বেও জরিমানার পক্ষেই এসবিআই
সর্বশেষ খবর
-
মাঝরাতে দরজায় মদ্যপ পরিচালকের টোকা! আবদার, ‘জড়িয়ে ধরো’, বিভীষিকাময় অভিজ্ঞতা স্বরা ভাস্করের
-
দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার, ইউটিউবার নামতেই ডিমবৃষ্টি! উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট
-
তেহট্টে আদালত চত্বর থেকে মেয়েকে নিয়ে ধাঁ পরিবার! ‘স্ত্রীকে ফিরিয়ে দিন’, পুলিশের কাছে কাতর আর্জি যুবকের
-
ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, সমর্থকদের জন্য থাকছে একাধিক বিধিনিষেধ
-
ইউপিআইয়ে বসছে মাশুল, ৭৬ শতাংশ ক্রেতাই ফিরতে চান নগদ লেনদেনে!