সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারায়৷ স্থানীয় একটি ভবনের দখল নিয়েছে দুই জঙ্গি৷ জঙ্গিদের হঠাতে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা৷ জঙ্গিদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ও বেশ কয়েকদিনের রসদ রয়েছে বলে অনুমান৷ তবে জঙ্গিরা কাউকে পণবন্দী করতে পারেনি বলেই খবর ভারতীয় সেনা সূত্রে৷
(নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে লস্কর জঙ্গিরা)
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, এদিন ভোরে ল্যাঙ্গেটে একটি বিল্ডিংয়ের ভিতর দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় সেনাবাহিনী৷ খবর পেয়েই গোটা গ্রাম ঘিরে ফেলেন জওয়ানরা৷ খালি করে দেওয়া হয় গ্রাম, বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র৷ জঙ্গিদের লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করা হচ্ছে৷ পাল্টা গুলি ছুঁড়ছে জঙ্গিরাও৷ গুলির লড়াই এখনও চলছে৷ উত্তর কাশ্মীরে বড় ধরনের নাশকতার ছক রয়েছে জঙ্গিদের, অনুমান সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের৷
J&K:Encounter underway in Langate area of Handwara between Security forces and terrorists (visuals deferred by unspecified time) pic.twitter.com/MEa9BWfmgI
Advertisement— ANI (@ANI_news) November 28, 2016
পাশাপাশি, সেনা অভিযানে মৃত্যু হতে পারে ধরে নিয়েই জঙ্গিরা ওই বিল্ডিংয়ে ঢুকেছে, এমনটাও মনে করছেন তাঁরা৷ জঙ্গিদের গায়ে বিস্ফোরক বাঁধা জ্যাকেট থাকতে পারে৷ বিল্ডিংয়ের ভিতর এখনও প্রবেশ করতে পারেননি জওয়ানরা৷ তবে ওই বিল্ডিংয়ে কোনও সাধারণ মানুষ নেই৷ বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে অনুমান৷ যত দ্রুত সম্ভব জঙ্গিদের নিকেশ করতে চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে গুলিবর্ষণ করছেন জওয়ানরা৷
(জঙ্গি নয়, তাহলে কে মারছে জওয়ানদের?)
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!