সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ছাত্রের পকেট থেকে একটি নোট উদ্ধারের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্র নোটটিতে লিখেছেন, তাঁর এক সহপাঠী তাঁকে শারিরীক সম্পর্ক করতে বাধ্য করতেন। সেই ঘটনার প্রেক্ষিতেই আত্মঘাতী হয়েছেন তিনি। আর এতেই দানা বেঁধেছে রহস্য।
শনিবার সকালে হিমাচল প্রদেশের সুন্দরনগরের জহরলাল নেহেরু সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসে। এদিকে ওই ছাত্রের পকেট থেকে পাওয়া নোটের ভিত্তিতে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে মৃতের মা জানান, ছেলে তাঁকে বলেছিল কলেজের এক সহপাঠী বারবার উত্যক্ত করত। এমনকী শারীরিক মিলনের জন্য ব্ল্যাকমেল করত। এদিকে পুলিশে অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের মা। সুন্দরনগরের ডেপুটি পুলিশ কমিশনার ভরত ভূষণ বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে বেশ কিছু প্রমান উদ্ধার করেছে। অন্যদিকে, পুলিশ হস্টেলের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে।”
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী