সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি থেকে অবসর নেওয়ার পর বা চাকরি ছেড়ে দেওয়ার পর তিন বছর পর্যন্ত মিলবে জীবনবিমার সুবিধা৷ এই সুবিধা দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷
সূত্রের খবর, ইপিএফও-র অধীনে রয়েছে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড স্কিম (ইডিএলআই)৷ এই প্রকল্পে ইপিএফও-র সদস্যরা প্রত্যেকে বার্ষিক ৬ লক্ষ টাকা বিমার সুবিধা পাবেন৷ আগে এই বিমা রাশির পরিমাণ ছিল বার্ষিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা৷
চলতি মাসেই এ ব্যাপারে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হতে চলেছে ইপিএফও ট্রাস্টিদের বৈঠকে৷ ইপিএফও-র নীতি নির্ধারক প্যানেল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (সিবিটি) প্রস্তাব গ্রহণ করতে চলেছে, চাকরির পর তিন বছর পর্যন্ত একজন চাকুরিজীবী সদস্যের জীবনবিমার কভারেজ পাবেন৷
সর্বশেষ খবর
-
২০২০ সালে শমীক ভট্টাচার্যের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর
-
অতিরিক্ত ফোন ব্যবহারে সর্বনাশ! ৩ লাখি অস্ত্রোপচারের মাশুল গুনলেন প্রাপ্তবয়স্ক ছবির ‘নায়িকা’
-
এইচ১এন১-এর বাড়বাড়ন্তে বাড়ছে চিন্তা, ফ্লু ও নিউমোনিয়ার টিকা কাদের জন্য জরুরি?
-
রবীন্দ্রসঙ্গীত ভাইরাল হওয়ার পর হারান চাকরি, এবার রূপঙ্করের সঙ্গে মঞ্চে গাইবেন সেই সিকিউরিটি গার্ড!
-
নিউ আলিপুরে ভাঙা হল নেতাজি মূর্তির হাত, নেপথ্যে কারা? দ্রুত ‘অ্যাকশনে’ বিজেপি নেতৃত্ব