সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার সংবাদমাধ্যমের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিল আদালত৷ ধর্ষণের ছবি বেপরোয়া ভাবে ব্যবহার নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে কড়া ভাষায় সতর্ক করল দেশের শীর্ষ আদালত৷ বৃহস্পতিবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংবাদমাধ্যম যেন নাবালিকা ধর্ষণের কোনওরকম ভাবে ছবি অথবা ভিডিও প্রকাশ না করে৷ এমনকী, নির্যাতিতার মুখ ঝাপসা করা ছবিও দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷
[তৃণমূলের প্রতিনিধিদের কড়া নজরদারিতে রাখতে অসমে গঠিত বিশেষ দল]
আজ, বৃহস্পতিবার নাবালিকা ধর্ষণ মামলার শুনানি চলাকালীন সংবাদমাধ্যমকে কড়া ভাষায় আক্রমণ করেন বিচারপতি৷ ধর্ষণ ইস্যুতে দিনে দিনে সংবাদমাধ্যমে বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করে আদালত৷ জাতীয় সংবাদমাধ্যম যাতে মানবিকতার খাতিরে নাবালিকার কোনও ছবি অথবা ভিডিও প্রকাশ না করে, সেবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে৷
[ভারতীয় সেনার পরিকাঠামো উন্নয়নে ৭২ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের]
সাধারণ, ধর্ষণের ক্ষেত্রের নির্যাতিতার পরিচয় গোপন রাখা হয়৷ ছবি অথবা ভিডিও দেখানো হলেও মুখ ঢাকার প্রথা মেনে চলেই দেশের সমস্ত সংবাদমাধ্যম৷ তবে, সম্প্রতি ওয়েব পোর্টালের রমরমা বাজারে লঙ্ঘিত হচ্ছে সমস্ত বিধিনিষেধ৷ ব্যবসা বাড়ানোর কৌশল নিতে গিয়ে নির্যাতিতার ছবি-পরিচয় প্রকাশ্যে চলে আসছে৷ বিধি না মেনেই চলছে নাবালিকার ছবি প্রকাশের কাজ৷ ধর্ষণের অভিযোগ নিয়ে লেখা হচ্ছে নিম্নমানের যৌন-গল্প৷ ফলে, একশ্রেণির পোর্টালের ‘ধর্ষণ প্রীতি’ বাড়ার কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে দেশের প্রথম শ্রেণির সংবাদমাধ্যমকে৷
[বাড়ির পিছনের গর্তে উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ, কালাজাদুর আশঙ্কা পুলিশের]
মূলত, একশ্রেণির সংবাদমাধ্যমের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে আনতে এবার সতর্ক করল দেশের শীর্ষ আদালত৷ সতর্কবার্তায় কাজ না হলে পরবর্তীকালে নির্দেশ জারি করে ধর্ষণে রোধে কড়া ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত৷
[বাড়ির অমতে বিয়ের শাস্তি, নবদম্পতিকে বিবস্ত্র করে খাওয়ানো হল প্রস্রাব]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি