প্রত্যেক ভারতীয়র আরএসএস-এ যোগ দেওয়া উচিত, দাবি বিজেপি নেতার

অনুষ্ঠানে যোগ না দেওয়ার জন্য প্রণবের কাছে আরজি কংগ্রেস নেতাদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ২০:১২

options
link
প্রত্যেক ভারতীয়র আরএসএস-এ যোগ দেওয়া উচিত, দাবি বিজেপি নেতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএসের সমাবর্তনে প্রণব মুখোপাধ্যায়ের যোগদান নিয়ে রীতিমতো উত্তপ্ত জাতীয় রাজনীতি। প্রাক্তন রাষ্ট্রপতির সিদ্ধান্তে বেশ অস্বস্তিতে কংগ্রেস। এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি করলেন বিজেপি নেতা তথা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন হরিয়ানার এই মন্ত্রী। এবার তাঁর দাবি, চরিত্র গঠনের জন্য প্রত্যেক ভারতীয়র উচিত আরএসএসে যোগদান করা। শুধু তাই নয়, সরকারের উচিত প্রত্যেক দেশবাসীর আরএসএস-এ যোগদান বাধ্যতামূলক করা।

Advertisement

[২ লক্ষ টাকা নিয়ে চম্পট পবনপুত্রের, প্রশিক্ষণ দিয়ে প্রকাশ্যে কেপমারি!]

প্রণববাবুর আরএসএস যোগদান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে একথা হলেন অনিল ভিজ। তিনি সংঘের সমাবর্তনে প্রণববাবুর যোগদানের সিদ্ধান্তকেও স্বাগত জানান। তিনি বলেন, প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করার সিদ্ধান্ত প্রশংসাযোগ্য। আরএসএস একটি জাতীয়তাবাদী সংগঠন, যা চরিত্র গঠনে উপযোগী ভূমিকা পালন করে। প্রত্যেক ভারতীয়র উচিত অন্তত একবার আরএসএসে যোগদান করা। এর আগেও একাধিক মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন ভিজ। বুধবার সকালেই তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিপা ভাইরাসের সঙ্গে তুলনা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জাকার্তায় ঘুড়ি ওড়ালেন মোদি, পেট্রলের দাম ১ পয়সা কমা নিয়ে কটাক্ষ রাহুলের]

শুধু ভিজ নন, বিজেপির প্রায় সব স্তরের নেতারাই প্রণববাবুর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। নীতীন গড়কড়ি, সুব্রহ্মণ্যম স্বামীর মতো নেতারা প্রাক্তন রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সকলেরই দাবি, আরএসএস জাতীয়তাবাদী সংগঠন, তাই সমাবর্তনে যোগ দিয়ে ভুল কিছু করেননি প্রণববাবু।

Advertisement

[দুর্ঘটনা এড়াতে এবার অমিতাভের দ্বারস্থ রেল, যাত্রীদের বার্তা দেবেন শাহেনশা]

এদিকে দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত কংগ্রেস শিবির। কংগ্রেস নেতারা এ নিয়ে দ্বিধাবিভক্ত। একাংশ সরাসরি প্রণবের সিদ্ধান্তের সমালোচনা করছেন তো আর এক পক্ষ প্রণববাবুর সিদ্ধান্তকে সমর্থন করছেন। কংগ্রেস শীর্ষ নেতাদের বেশিরভাগই বর্ষীয়ান নেতার সিদ্ধান্তে খুশি নয়। এমনকী প্রণববাবুকে সিদ্ধান্ত বদল করার জন্য দলের তরফে অনুরোধ করা হয়েছে বলেও সুত্রের খবর। যদিও, সরকারিভাবে কংগ্রেসের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। এরই মধ্যে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা একসময়ের ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সি কে জাফর প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখে আরএসএসের সমাবর্তনে হাজির না থাকতে অনুরোধ করেছেন। চিঠিতে ওই কংগ্রেস নেতা লিখছেন, ‘আপনার সিদ্ধান্তে ধর্মনিরপেক্ষ সমাজের মানুষ স্তম্ভিত, দয়া করে আরএসএসের সমাবর্তনে যাওয়ার ব্যপারটি পুনর্বিবেচনা করুন।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.