Jantar Mantar

পুলিশ পিটিয়েছে ‘আরশোলা’রা! যন্তর মন্তরে পালটা প্রতিবাদে নামছেন দিল্লি পুলিশের প্রাক্তন আধিকারিকরা

দিল্লি পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী গত সোমবার সংসদ অভিযানে নামে সিজেপি। ১৬৩ ধারা উপেক্ষা করে ‘আরশোলা’দের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৬:১২

options
link
পুলিশ পিটিয়েছে ‘আরশোলা’রা! যন্তর মন্তরে পালটা প্রতিবাদে নামছেন দিল্লি পুলিশের প্রাক্তন আধিকারিকরা
ককরোচ বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি। ছবি: সংগৃহীত।

আন্দোলনের নামে দিল্লির রাজপথে অরাজকতা সৃষ্টি করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ছুরি, তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা চালিয়েছিল তারা। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল পাথরও। সেই ঘটনার প্রতিবাদে এবার যন্তর মন্তরে কর্মসূচি করতে চলেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা।

Advertisement

দিল্লি পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী গত সোমবার সংসদ অভিযানে নামে সিজেপি। ১৬৩ ধারা উপেক্ষা করে ‘আরশোলা’দের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দিল্লি পুলিশের দাবি, এই আন্দোলনে কিছু সমাজবিরোধী ঢুকে পড়ে পুলিশ কর্মীদের উপর ভয়ংকর হামলা চালায়। আহত হন শতাধিক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত কর্তাদের সংগঠন ‘দিল্লি পুলিশ ফেডারেশন’ আগামী ৩১ জুলাই যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচি করতে চায়। অনুমতির জন্য় তারা দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের কাছে চিঠিও দিয়েছে। আবেদনে বলা হয়েছে, ‘গত ২০ জুলাই যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় কর্তব্যরত বহু পুলিশকর্মী এবং আধা সামরিক বাহিনীরর আধিকারিকরা আহত হয়েছেন। এর প্রতিবাদেই আগামী ৩১ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচির জন্য চাওয়া হয়েছে।’ সংগঠনটি স্পষ্ট করেছে, গোটা কর্মসূচিটি শান্তিপূর্ণ হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.