CM Yogi Adityanath

নাশকতার ছক? যোগীর সফরের আগে বাহরাইচে বিপুল বিস্ফোরক উদ্ধারে উদ্বিগ্ন পদ্ম বিধায়ক

১০ জুন ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৫, ১৩:৫১

options
link
নাশকতার ছক? যোগীর সফরের আগে বাহরাইচে বিপুল বিস্ফোরক উদ্ধারে উদ্বিগ্ন পদ্ম বিধায়ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাহারাইচ সফরের দু’দিন আগে ওই এলাকায় বড়সড়ো নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক কর্তৃক অনুমোদিত একটি সংস্থা স্থানীয় প্রশাসনকে না জানিয়েই বিপুল পরিমাণ বিস্ফোরক ব্যবহার করে ড্রিলিংয়ের কাজ করছিল ওই এলাকায়। এই ঘটনার পরেই স্থানীয় বিজেপি বিধায়ক সার্ভেয়ার সিং নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের আবেদন জানিয়েছেন।

Advertisement

বিষয়টি নিয়ে ওই এলাকার মহকুমা শাসক অলোক প্রসাদ বলেন, “পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জিও ইন্ডিয়া লিমিটেডকে ওই এলাকায় মাটির নিচে গ্যাস অথবা তেল রয়েছে কিনা সেটা দেখার জন্য সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে, সেই কাজ করতে গিয়েই বিস্ফোরক ব্যবহার করেছে ওই কোম্পানি।” তিনি জানান, সরকারের অনুমোদন নিয়ে কাজ করলেও, এসওপি মেনে কাজ করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই বিস্ফোরণের ফলে ভয় পেয়ে যান। পরে পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কেজি বিস্ফোরক উদ্ধার করার পাশাপাশি ওই সংস্থায় কর্মরত ৫০-৬০ জন কর্মীকে আটক করে। জানা গিয়েছে, আটক হওয়া কর্মীদের মধ্যে বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন।

Advertisement

অরিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দুর্গা প্রসাদ তিওয়ারি বলেন, “ঘটনাস্থল থেকে ৫০-৬০ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে FIR করা হবে কিনা সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।” এদিকে স্থানীয় বিজেপি বিধায়কের দাবি, এই ঘটনার সঙ্গে নাশকতার সূত্র রয়েছে। ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফর বাতিল করার দাবি জানিয়েছেন। এবিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদের সঙ্গেও কথা বলেন তিনি।

এই ঘটনার পর জিও ইন্ডিয়া লিমিটেডের তরফে ভুল স্বীকার করা হয়েছে। সংস্থার আধিকারিক কুলদীপ শর্মা জানিয়েছেন, ওই এলাকায় সার্ভে করা হবে বলে ফেব্রুয়ারি মাসেই প্রশাসনকে জানানো হয়েছিল। তবে এই প্রক্রিয়া করার আগে আরও একবার প্রশাসনকে জানানো উচিৎ ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.