সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রত পালন করতে গিয়ে জৈন কিশোরীর মৃত্যু হওয়ার ঘটনায় পরিবারের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিল হায়দরাবাদ পুলিশ৷
আরাধনা নামে ওই জৈন কিশোরী পরিবারের সৌভাগ্য কামনায় ‘চতুর্মাস’ নামে একটি ব্রত পালন করছিলেন৷ ব্রত পালনের জন্য হায়দরাবাদের ওই কিশোরী একটানা ৬৮ দিন উপোস করে ছিলেন৷ একটানা দু’মাস কিছু না খাওয়ার কারণেই ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েন৷ শেষ পর্যন্ত উপবাসের জন্যই ওই কিশোরীর মৃত্যু হয়৷
এই ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠনগুলি কিশোরীর পরিবারকে দায়ী করেছিল৷ তাঁদের তরফ থেকে দাবি করা হয়, কিশোরীর পরিবার তাকে ব্রত পালনের জন্য জোর করেছিল৷ শুধু তাই নয়, সংস্থার আরও দাবি, কিশোরীর বাবার ব্যবসা ভাল না চলায় মেয়েকে এই ব্রত পালনের জন্য অনুরোধ করেছিলেন৷ যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে আরাধনার পরিবার৷ আরাধনার ঠাকুরদা এবং ঠাকুমা জানান, “আরাধনা সন্ন্যাসিনী হতে চাইত৷ আর নিজের ইচ্ছাতেই সে এই উপবাস করেছিল৷”
জৈন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরাধনার মৃত্যু কোনও দুর্ঘটনা নয়৷ তাঁর দেহে কোনও আঘাতের চিহ্নও ছিল না৷ নিজের ইচ্ছে ব্রত পালন করতে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে৷
সর্বশেষ খবর
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, ‘বাড়িতে রাখছেন না কেন?’, তোপ শুভেন্দুর
-
মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?
-
কঠোর পদক্ষেপ করা যাবে না, মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের