সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শুরুতে খুন ও আত্মহত্যায় দুঃস্বপ্নের নগরী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গুরুগ্রাম। রবিবার ভাড়ার ফ্ল্যাটে স্ত্রীকে খুন করে পলাতক হন এক যুবক! সোমবার সকালে মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ গুরুগ্রামের ফ্ল্যাট গিয়ে দেখে, মৃত তরুণীর লাশের পাশে অঝোরে কাঁদছে দম্পতির এক বছরের সন্তান।
মৃত যুবক গৌরব শর্মা (২৩) আগ্রার বাসিন্দা। গত ছয় মাস হল গুরুগ্রামের ভাড়ার ফ্ল্যাটে স্ক্রী লক্ষ্মী রাওয়াত এবং শিশু সন্তানকে নিয়ে থাকছিলেন। অভিযোগ, রবিবার স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি। এর পর শিশু সন্তানকে সেখানে ফেলে পলতক হন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কৌশাম্বি মেট্রো স্টেশনে আত্মহত্যা করেন তিনি। সেই ঘটনা প্লাটফর্মের সিসিটিভিতেও ধরা পড়েছে।
[আরও পড়ুন: নিহত পুলওয়ামা হামলার চক্রী মাসুদ আজহার! ভাইরাল গাড়িতে বিস্ফোরণের ভিডিও]
স্ত্রীকে খুনের ঘটনায় যুবককে খুঁজছিল পুলিশ। যদিও ফ্ল্যাটে ছিলেন না তিনি। ফাঁকা ফ্ল্যাট থেকে দম্পতির এক বছরের শিশুকে উদ্ধার করেন পুলিশকর্মীরা। এর পর সোমবার যুবকের দেহ উদ্ধার হয় কৌশাম্বি স্টেশনের কাছে মেট্রোর সুড়ঙ্গে। যুগলের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের কাছে এখনও স্পষ্ট নয়, ঠিক কী কারণে স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হলেন তিনি।
[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, আছড়ে পড়ল সুনামি]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?