সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত কাশ্মীর। সেনাকে লক্ষ করে পাথরবৃষ্টি। বদগামের রংগ্রেথে সেনা-পুলিশ পালটা প্রতিরোধ করলে পরিস্থিতির অবনতি হয়। সেনার গুলিতে এক যুবকের মৃত্যু ঘিরে রংগ্রেথে আগুন জ্বলছে। আরও সেনা নামানো হলেও অবস্থা আয়ত্তে আসেনি।
[দিনে একবারই বাজবে আজান, নজির গড়ল এই মসজিদ]
মাঝখানে কয়েক দিনের বিরতি। ফের সেনাকে নিশানা করে উপত্যকায় পাথর ছোড়া শুরু হল। বৃহস্পতিবার স্থানীয় একটি ইস্যুতে উত্তেজনা ছিল বদগামের রংগ্রেথে। কয়েকশো মানুষ জমায়েত হয়েছিল। অশান্তি ঠেকাতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। পুলিশ ও সেনাকে দেখে জনতা খেপে যায়। শুরু হয় পাথরবৃষ্টি। পুলিশের গাড়িও ভাঙচুরের চেষ্টা করা হয়। অবস্থা বেগতিক বুঝে প্রথমে কাঁদানে গ্যাসের শেল, পরে গুলি ছোড়ে সেনা। অভিযোগ, সেনার গুলিতে নাসির আহমেদ নামে এক যুবক বুলেটবিদ্ধ হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে বলে মৃত বলে ঘোষণা করা হয়। নাসিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বদগামের মেজাজ বদলে যায়। উত্তেজিতদের নিশানা হয়ে ওঠে পুলিশ ও সেনা। সন্ধের দিকে ফের পাথরবৃষ্টি শুরু হয়। কয়েক কোম্পানি সেনা পাঠিয়ে বিক্ষুব্ধদের খানিকটা বাগে আনে প্রশাসন। পরিস্থিতি অশান্ত থাকায় রংগ্রেথে কারফিউ জারি হয়েছে। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট।
[বোর্ডিং পাস না পেয়ে বিমানবন্দরে তাণ্ডব সাংসদের, দেখুন ভিডিও]
সেনা সূত্রে খবর, এই আন্দোলনের পিছনে লস্কর-ই-তৈবার কমান্ডারদের হাত আছে। তাদের উসকানিতেই কার্যত বিনা প্ররোচনায় সেনা ও পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। কারা উসকানি দিচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে প্রশাসন।
সর্বশেষ খবর
-
‘সকলের কাজ-ছাদ-ভাত আমার অঙ্গীকার’, প্রয়াত চন্দ্রনাথের মা হাসিরানির মনোনয়নে খোদ মুখ্যমন্ত্রী
-
ফের ভারতীয় নকশা চুরি! প্রাদার পর এবার অভিযুক্ত ‘রালফ লরেন’ ফ্যাশন ব্র্যান্ড
-
নেবে না ভারত, জেনেশুনেই ট্রফি দিতে আসেন নকভি! বিকল্প চেয়ে হরমনদের আবেদন খারিজ
-
সৌদি লিগের ভক্তদের নিষিদ্ধ করার ডাক রোনাল্ডোর, বিশ্ব রেকর্ড গড়েও কেন ক্ষুব্ধ আল নাসর তারকা?
-
চাঁদের কপালে ‘টিপ’! গণেশ চতুর্থীর রাতে আকাশে বিরল দৃশ্য আসলে কী?