সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের মৃত তথ্যপ্রযুক্তি কর্মী রসিলা রাজুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস৷ এর পাশাপাশি রসিলার পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে৷
মঙ্গলবার কেরালার কোঝিকড়ে মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয় রসিলার৷ গত সোমবার রসিলার পরিবারের সঙ্গে সংস্থার মধ্যে আলোচনা হয় বলেও জানা গিয়েছে৷ আর সেই আলোচনার পরেই সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত, পুণের ইনফোসিস তথ্যপ্রযুক্তি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করতেন রসিলা৷ গত সপ্তাহে অফিসের ভিতরেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ রসিলার হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অফিসের এক নিরপত্তাকর্মী ভবেন সাইকিয়াকে গ্রেফতার করা হয়েছে৷
যদিও কংগ্রেসের তরফে ঘটনাটির তদন্তের স্বার্থে প্রোব গঠন করার আর্জি জানানো হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, রসিলার দিকে থাকিয়ে থাকত নিরাপত্তারক্ষী সাইকিয়া৷ তার অদ্ভুত দৃষ্টিতেই আপত্তি ছিল রসিলার৷ আর তাই সাইকিয়াকে হুমকিও দিয়েছিলেন তিনি৷ এহেন আচরণের জন্য কর্তৃপক্ষের কাছে নালিশ করবেন বলেও জানিয়েছিলেন৷ আর রসিলার হুমকির বদলা নিতেই তাঁকে খুন করেছে সাইকিয়া, এমনটাই অনুমান পুলিশের৷
(বোনাস হিসেবে কর্মীদের গাড়ি উপহার দিল এই কোম্পানি)
সর্বশেষ খবর
-
‘ভালো সিনেমা যদি খারাপ মানসিকতা নিয়ে…,’ জহর প্রথা বিতর্কে স্বরাকে খোঁচা ‘পদ্মাবত’ চিত্রনাট্যকারের
-
পর্যটক টানতেই ঝাড়গ্রামজুড়ে দেহ ব্যবসার রমরমা! নেপথ্যে মোটা অঙ্কের খেলা? কী বলছে পুলিশ
-
বাঁচলেও একসঙ্গে, মরলেও! পরকীয়ায় পরিবার বাধ সাধতেই এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির
-
সামনে ব্রাজিল-উরুগুয়ে, স্বপ্নের ম্যাচের আগে ‘স্মার্ট’ ফুটবলের বার্তা খালিদ জামিলের
-
মণ্ডপে ২০৮ ছবির সঙ্গে ‘মানুষ’ উত্তম কুমারও, শতবর্ষে শহরের পুজোয় মহানায়ককে শ্রদ্ধা