সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা হয়েছে? এতো ঐশ্বরিক সংকট৷ বন্যা দুর্গতদের জন্য খুশির খবর৷ কারণ এবারে ঘরের দুয়ারেই গঙ্গাজল পাবেন তাঁরা৷ বক্তা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব৷
প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বিহার৷ বানভাসি প্রায় ২৩ লক্ষ মানুষ৷ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই পাটনার কাছে মানের নামে এক এলাকায় গিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ সেই খানেই এই উক্তি করেন লালুপ্রসাদ৷ স্থানীয় বাসিন্দাদের তিনি বলেন, আপনারা হামেশাই বলতেন গঙ্গা প্লাবিত হবে না৷ এখন তো গঙ্গা আপনাদের ঘরে, রান্নাঘরে পৌঁছে গিয়েছে৷ নিজেদের ভাগ্যবান মনে করুন৷ এবারে ‘গঙ্গাজি’ আমাদের সবাইকে উদ্ধার করবেন৷ তাঁকেই আমরা অনুরোধ করব আমাদের ছেড়ে বিপদসীমার নিচে নেমে যাওয়ার জন্য৷ কারণ মানুষ এবারে কষ্ট পাচ্ছেন৷ দয়া করে ‘গঙ্গাজি’কে দুধ অর্পণ করুন৷ পরে তার পুজোও করবেন৷
লালুর এই বাণীতে নিন্দায় সরব হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা৷ আরজেডি সুপ্রিমোর ভাগ্য নির্ণায়ক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ কেউ কেউ আবার তাঁকেই ‘দুর্ভাগ্যশালী’ বলে অভিহিত করেছেন৷
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের