অক্ষয়ের পর এবার সুকমায় শহিদদের পরিবারকে ৬ লক্ষ দান সাইনার

নিজের জন্মদিনে এই সিদ্ধান্ত সাইনার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০১৭, ১১:২৩

options
link
অক্ষয়ের পর এবার সুকমায় শহিদদের পরিবারকে ৬ লক্ষ দান সাইনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুকমায় নকশাল হামলায় শহিদদের পরিবারবর্গকে কোটি টাকা দান করেছিলেন বলিস্টার অক্ষয় কুমার। এবার সেই পথেই এগোলেন ক্রীড়াবিদ সাইনা নেহওয়াল। নিহতদের পরিবারের হাতে ৬ লক্ষ টাকা তুলে দেবেন তিনি।

Advertisement

নকশাল হামলায় শহিদদের পরিবারকে কোটি টাকা দান অক্ষয়ের  ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নকশালদের হামলায় সুকমায় প্রাণ হারিয়েছিলেন ১২ জন সিআরপিএফ জওয়ান। তাঁদের পরিবারের সাহায্যার্থে জন্য ১.০৮ কোটি টাকা দান করেছিলেন অক্ষয়। বলিস্টারের এই আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন জয়সলমেরের ডিআইজি। এদিন সে কাজের প্রশংসা শোনা গেল খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কথাতেও। অক্ষয়কে সাধুবাদ জানান তিনি। সেই সঙ্গে তাঁর মত, অক্ষয়ের এই কাজ বাকিদেরও শহিদদের জন্য দান করতে অনুপ্রাণিত করবে।

Advertisement

অক্ষয়ের দেখানো পথেই যেন এবার শহিদদের পাশে দাঁড়ালেন সাইনা নেহওয়াল। শহিদদের প্রতি পরিবারকে ৫০,০০০ টাকা করে দান করেন তিনি। মোট ৬ লক্ষ টাকা তিনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার ছিল সাইনার জন্মদিন। জন্মদিন সেলিব্রেশনকে অন্য মাত্রা দিলেন তিনি। জানিয়েছেন, শহিদদের মৃত্যু তাঁকে ব্যথিত করেছে। তাই নিজের জন্মদিনে শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়েই কাটাতে চান তিনি।

[ প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী সম্পর্কে এই তথ্যগুলি জানেন? ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.